Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া

 আজকের আবহাওয়া 


  শীতের ভাব চলে যাচ্ছে। যদিও  সকালের দিকে একটা মৃদু মলয় বাতাস জানান হয়েছে চলেছে বসন্ত। সঙ্গে কোকিলার ডাক। তবে আরো কয়েকদিন বাড়তে থাকবে এই উত্তাপ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আবার দিন দুই বৃষ্টি হতে পারে। 


    আজ থেকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) অধিকাংশ জেলায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। গত কয়েকদিনের বৃষ্টির দাপট অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। বিভিন্ন জেলায় চার থেকে ছয় ডিগ্রি পর্যন্ত পারদ বাড়তে পারে বলে পূর্বাভাস। একবার এই বৃদ্ধি হয়ে গেলে তার পর তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত মোটের উপর শুষ্ক থাকবে আবহাওয়া। তবে হাওয়া বদল হবে শুক্রবার থেকে। শুক্র থেকে রবি টানা বৃষ্টি হতে পারে কলকাতায়। পাশাপাশি ঝড়ের দাপটও থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার শহরে ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিমি বেগে। শনিবার এবং রবিবার তার দাপট বাড়বে। এই সময় ঝড়ের গতিবেগ ছুঁয়ে ফেলতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। শুধু কলকাতা নয়, এর পাশাপাশি দক্ষিণের অধিকাংশ জেলার আবহাওয়া থাকবে একই রকম। হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়াতে শুক্রবার সামান্য বেশি বৃষ্টির রয়েছে আশঙ্কা। 


  অন্যদিকে কলকাতা এবং দক্ষিণবঙ্গে আপাতত দুর্যোগের আশঙ্কা নেই। তবে উত্তরে পরিস্থিতির এখনই উন্নতি হচ্ছে না। এই যেমন, আজ, অর্থাৎ মঙ্গলবার থেকেই বৃষ্টি বাড়বে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে শুক্রবার থেকে দক্ষিণের মতোই দুর্যোগ বাড়বে উত্তরেও। এই সময় বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.