অন্তর্জাতিক
আমেরিকা-ইজরাইলের যৌথ হামলায় প্রাণ হারলো ইরানের অন্তত ৪০ জান
কোনো যুদ্ধনীতি না মেনেই আমেরিকা ও ইজরাইল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিল। আমেরিকা-ইজরায়েলের হামলায় ইরানে মৃত্যু হল অন্তত ৪০ জন নাবালিকা পড়ুয়ার। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ-র দাবি, স্কুল চলাকালীন যৌথ বাহিনীর ক্ষেপণাস্ত্রে ধ্বংস হয়েছে মিনাবের একটি ‘গার্লস স্কুল’। এর ফলেই বেঘোরে মৃত্যু হয়েছে অন্তত ৪০ জন ছাত্রীর। স্কুল-হাসপাতালের মতো ভবনে হামলার ঘটনায় প্রশ্ন উঠছে আমেরিকা-ইজরায়েলের বেপরোয়া যুদ্ধনীতি নিয়ে।
স্বাভাবিক কারণেই ক্ষুব্ধ সারা বিশ্বের মানবতার সংগঠনগুলো। তারা প্রতিবাদ জানানো শুরু করেছে। কিন্তু নীরব রাষ্ট্রপুঞ্জ। বিশ্বের কোনো দেশই এখনও প্রতিবাদ জানায় নি।
