Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া


 আজকের আবহাওয়া 


গরম ধীরে ধীরে বেড়ে চলেছে। তবে এখনও ভোরের দিকে মৃদু বাতাসের দেখে পাওয়া যায়। খুবই হাল্কা ঠান্ডা বাতাস। সঙ্গে কোকিলার ডাক। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দুই বাংলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা আছে।


  সমানে তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে। কোথাও, ৩০ কোথাও ৩৩ ডিগ্রি আবার কোথাও তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আপাতত তাপমাত্রা আর নতুন করে না বাড়লেও কমারও সম্ভাবনা নেই। চলতি সপ্তাহে তাপমাত্রা একই রকম থাকবে। তারপরের দু’দিনে আরও কিছুটা চড়বে পারদ। আগামী মঙ্গলবার পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গে। তারপরের দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ স্বাভাবিকের আরও উপরে পৌঁছে যাবে তাপমাত্রা। রবিবার থেকে টানা তিন দিন আবার ভিজতে পারে বঙ্গ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার কিছু অংশ ভিজতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে না আপাতত। বুধবার থেকে ফের শুষ্ক আবহাওয়া বজায় থাকবে রাজ্যে। আজ বৃহস্পতিবার কলকাতা সহ হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্র শুস্ক আবহাওয়া থাকবে।


  অন্যদিকে আজ বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরেও। তবে রবিবার থেকে বদলাবে পরিস্থিতি। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রবিতে। সোমে কোচবিহার সহ সমতলের জেলাগুলিও ভিজতে পারে। চলতি সপ্তাহে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.