Type Here to Get Search Results !

অটো LPG র দাম বেড়ে আকাশ ছোঁয়া - এবার ভাড়া বাড়তে চলেছে

 অটো LPG র দাম বেড়ে আকাশ ছোঁয়া - এবার ভাড়া বাড়তে চলেছে 



  মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এবার সম্পূর্ণভাবে আমাদের ঘরে এসে পড়েছে। একদিকে রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে না, অন্যদিকে বেড়েই চলেছে অটো LPG র দাম। ফলে রাস্তায় তিন চাকার যান পেতে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকেই দাম বৃদ্ধি কলকাতায় অটোয় ব্যবহৃত এলপিজির। কলকাতায় প্রতি লিটার এলপিজির দাম হল ৭০ টাকা ৬৮ পয়সা। এক ধাক্কায় ৮ টাকা করে বেড়ে গেল এলপিজির দাম। বৃহস্পতিবার মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে। মার্চের সপ্তাহখানেক আগে বেড়েছে এলপিজির দাম। লিটারে ৫৭.৬৮ টাকা থেকে দাম বেড়ে পৌঁছে গিয়েছিল লিটারে ৬২.৬৮ টাকা। ফলে আরও ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা।এদিকে, বিধানসভা নির্বাচনের জন্য কিছুদিন পর থেকেই রাস্তা থেকে কমতে শুরু করবে সরকারি-বেসরকারি বাস। নির্বাচনের কাজে তুলে নেওয়া হবে গাড়ি। ফলে রাস্তায় বাস-অটো সঙ্কট মাথাচাড়া দেওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার নির্বাচন সংক্রান্ত বিষয়ে পরিবহণ মালিকদের সঙ্গে বৈঠক হয়।


  সেখানে সব ধরনের গাড়ি তোলার বিষয়েই কথা হয়েছে। বাসমালিকরা জানাচ্ছেন, এমনিতেই ১৬০০-র মতো বেসরকারি বাস রিকিউজিশান করেছে পুলিশ। সেগুলোতে নির্বাচনের কাজে আসা ফোর্স যাতায়াত করবে। এবার গাড়ি তুলবে কলকাতা, বারাসত, কসবা, আলিপুর আরটিও। ফলে রাস্তায় বাস উধাও হওয়ার আশঙ্কা। এবার যেহেতু ফোর্স অনেক বেশি। একইসঙ্গে দু’দফায় নির্বাচন। সেকারণে একসঙ্গে অনেক গাড়ি তুলে নিতে হবে। আর তাতেই বেকায়দায় পড়বেন রাস্তায় বেরনো সাধারণ মানুষ। রাস্তায় সরকারি বাসেরও বেহাল অবস্থা। দেখা পাওয়া দায়। তার মধ্যে বেসরকারি বাসও যদি উঠে যায়, তাহলে মানুষের ভোগান্তির আর শেষ থাকবে না।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.