Type Here to Get Search Results !

বিয়ে ভাঙার পাঁচ মাস পর ফের পরিচালনায় ফিরছেন পলাশ

 বিনোদন 




  বিনোদন জগতে 'বিয়ে' যেমন একটা গুরুত্বপূর্ণ খবর, তেমনই 'বিয়ে ভাঙা'ও একটা গুরুত্বপূর্ণ খবর। এবার পলাশ ও স্মৃতি মন্ধানা। ২০২৫-এর ২৩ নভেম্বর গায়ক পলাশ মুচ্ছলের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ী তারকা ব্যাটার স্মৃতি মন্ধানার। প্রাক বিবাহ অনুষ্ঠানের নানান রঙিন মুহূর্তও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন প্রাক্তন জুটি। কিন্তু, জীবনের নতুন ইনিংস শুরুর আগেই সব শেষ। বহু বিতর্কের মাঝেই সম্পর্কে ইতি টানেন। তবে ঠিক কী কারণে এই বিচ্ছেদ সেই নিয়ে আজও মুখে কুলুপ এটে রয়েছেন পলাশ-স্মৃতি। ঘটনার পাঁচ মাস পর ফের পরিচালনায় ফিরছেন পলাশ। ‘সাই বাবা’-কে নিয়ে ‘তেরা সাই’ সিনেমা তৈরির কথা ঘোষণা করেছেন। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলিউডের দাপুটে অভিনেতা সঞ্জয় মিশ্র। ভিন্ন স্বাদের চরিত্রে সঞ্জয়ের অভিনয় পর্দায় উপভোগ করে দর্শক। এবার ‘সাই বাবা’-র আশীর্বাদ নিয়ে নতুন জার্নির প্রস্তুতি শুরু করবেন সঞ্জয়। 


  পলাশ মুচ্ছল সোশাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানেই দেখা যাচ্ছে শিরডিতে সাই বাবার মন্দিরে আশীর্বাদ নিচ্ছেন পরিচালক-অভিনেতা। সঙ্গে ছিলেন শিরডির শ্রী সাই বাবা সংস্থার ট্রাস্টের ডেপুটে চিফ এক্সিকিউটিভ অফিসার ভ্রিমরাজ দরাদে। সাই বাবার বেশে সঞ্জয় মিশ্রের মনোক্রম লুকের সঙ্গে ‘তেরা সাই’-এর পোস্টার শেয়ার করেছেন পলাশ মুচ্ছল। সঞ্জয় মিশ্রও তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন নতুন ছবির পোস্টার। চলতি বছরের শেষেই পলাশের নির্দেশনায় বড় পর্দায় মুক্তি পাবে ‘তেরা সাই’।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.