Type Here to Get Search Results !

মমতার হুমকির ভয়ে অবশেষে নাম প্রত্যাহার করে নিলেন ফরাক্কার বিক্ষুব্ধ তৃণমূল নিয়ে মনিরুল ইসলাম



  এখনও মমতার এক ডাকে বাংলার তৃণমূল নেতা কর্মীরা নড়ে ওঠেন। তার বিরোধিতা করার সাহস কারোর নেই। ভোটের মুখে দল থেকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন খোদ সুপ্রিমো। তার ২৪ ঘণ্টার মধ্যেই নেত্রীর কথা মেনে নিয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন ফরাক্কার ‘বিক্ষুব্ধ’ বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম। সোমবার তিনি নিজেই জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে আলাদা করে নির্বাচনী লড়াইয়ের ময়দান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। এও জানিয়েছেন, ফরাক্কার তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরুল ইসলামের হয়ে ভোট প্রচারে নামবেন। মনিরুলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জেলা তৃণমূল নেতৃত্ব বলছে, সামান্য মনোমালিন্য হয়েছিল, মিটে গিয়েছে। সকলে মিলে একসঙ্গে ভোট জেতার লক্ষ্যে নামবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.