Type Here to Get Search Results !

প্রচারে টাকা বিলির অভিযোগে অভিযুক্ত কোতুলপুরের বিজেপি প্রার্থী লক্ষীকান্ত মজুমদার



  ছবিতে বেশ ঝক ঝক করে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী এক মহিলাকে টাকা দিচ্ছেন। কিন্তু তিনি তা স্পষ্ট অস্বীকার করে বলেন - এ আই এর সাহায্যে করা হয়েছে তাকে বদনাম করার জন্য। ভোটের মুখে টাকা বিলির গুরুতর অভিযোগে কার্যত চাপে কোতুলপুরের বিজেপি প্রার্থী লক্ষীকান্ত মজুমদার। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিকে ঘিরে তীব্র বিতর্ক দানা বেঁধেছে এলাকায়। সোশাল মিডিয়ার ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, সাদা পাঞ্জাবি ও গেরুয়া উত্তরীয় পরিহিত এক ব্যক্তি যাকে বিজেপি প্রার্থী বলেই দাবি করা হচ্ছে এক গৃহবধূর হাতে ৫০০ টাকার নোটের একটি বান্ডিল তুলে দিচ্ছেন। ছবি ভাইরাল প্রশ্নের মুখে পড়েছে বিজেপির নির্বাচনী নৈতিকতা।


  তৃণমূল শিবির এই ঘটনাকে হাতিয়ার করে সরাসরি আক্রমণ শানিয়েছে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি দেবনাথ বাউড়ির তোপ, “মানুষের সমর্থন হারিয়ে বিজেপি এখন টাকার জোরে ভোট কেনার পথে নেমেছে। কোতুলপুরে উন্নয়নের জবাব দিতে না পেরে এই ধরনের নোংরা রাজনীতি করছে তারা।” তিনি আরও দাবি করেন, নির্বাচন কমিশনের উচিত অবিলম্বে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করা এবং প্রয়োজনে কড়া পদক্ষেপ নেওয়া। অন্যদিকে, চাপে পড়ে পালটা আত্মপক্ষ সমর্থনে বিজেপি প্রার্থী লক্ষীকান্ত মজুমদারের দাবি, “ছবিটি সম্পূর্ণ ভুয়ো, এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করে আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে।"

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.