Type Here to Get Search Results !

শনিবার কংগ্রেসের প্রার্থী যোগ দিলেন তৃণমূলে

 শনিবার কংগ্রেসের প্রার্থী যোগ দিলেন তৃণমূলে 



  এ এক আশ্চর্য ব্যাপার। দ্বিতীয় দফা ভোটের ঠিক তিনদিন আগে মগরাহাটা (পশ্চিম) র কংগ্রেস প্রার্থী আব্দুল মাজিদ হালদার। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সফরের আগেই মগরাহাট (পশ্চিম) কেন্দ্রে বড়সড় দলবদল। কংগ্রেসের হাত ছাড়লেন প্রার্থী নিজেই। শনিবার ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শামিম আহমেদের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মগরাহাট পশ্চিম কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আব্দুল মাজিদ হালদার। রাজ্যে দ্বিতীয় দফা বিধানসভা ভোট (Bengal Elections 2026) রয়েছে ২৯ এপ্রিল। আর তার কয়েকদিন আগেই শনিবার কংগ্রেস প্রার্থীর তৃণমূলে যোগদানকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। শুধু প্রার্থী নন, তাঁর সঙ্গে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন আরও শতাধিক কংগ্রেস কর্মী।


  মগরাহাট পশ্চিম বিধানসভার উত্তরকুসুম গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কংগ্রেস প্রার্থী আব্দুল মাজিদ হালদার জানান, কংগ্রেস প্রার্থী হওয়াটাই ছিল তাঁর ভুল। সেই ভুল বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে শামিল হতে তিনি তৃণমূলে যোগদান করলেন। এদিন তৃণমূল প্রার্থী তথা মগরাহাট (পশ্চিম) কেন্দ্রের তৃণমূলের পর্যবেক্ষক শামিম আহমেদ দলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। এ প্রসঙ্গে শামিম আহমেদ বলেন, “মগরাহাট পশ্চিমের মানুষ উন্নয়ন, শান্তি এবং স্থিতিশীলতার পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করছেন। বিভিন্ন এলাকা থেকে যেভাবে মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, তা প্রমাণ করে তাঁরা উন্নয়নের রাজনীতিতে আস্থা রাখছেন।” উল্লেখ্য।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.