Type Here to Get Search Results !

প্রয়াত হলেন বিখ্যাত চিত্রসাংবাদিক রঘু রাই

 প্রয়াত হলেন বিখ্যাত চিত্রসাংবাদিক রঘু রাই 



   রবিবার সকালে খবরটি এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে শোকের ছায়া নেমে আসে ভারতীয় সংবাদিকতার জগতে। তিনি একজন 'পদ্মশ্রী' প্রাপক সাংবাদিক। রবিবার সকালে তাঁর মৃত্যু সংবাদ জানা গিয়েছে। স্বনামধন্য এই চিত্রসাংবাদিকের পরিবারের তরফেই তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলের মাধ্যমে মৃত্যুর খবর ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, আজ বিকেল ৪টেয় দিল্লির লোধি শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হবে। রঘু রাইকে ভারতীয় ফটোগ্রাফি ও চিত্রসাংবাদিকতার 'জনক' মনে করা হয়। নিজের কর্মজীবনে পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি ভারত ও বিশ্বের বহু গুরুত্বপূর্ণ ঘটনা ক্যামেরাবন্দী করেছেন। তাঁর তোলা ছবিগুলি নেহাত ছবি বলা ভুল, বরং সেগুলি যেন ইতিহাসের এক একটি জীবন্ত দলিল। ১৯৭১ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করে।


  ভোপাল গ্যাস দুর্ঘটনার পর তোলা তাঁর অন্যতম বিখ্যাত একটি ছবি সাড়া বিশ্বে আলোড়ন ফেলেছিল। সেই ছবিতে দেখা গিয়েছিল এক নিষ্পাপ শিশুর নিথর মুখ। ছবিটি দুর্ঘটনার দিকে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে এবং কর্পোরেটের দায়বদ্ধতা নিয়ে বিরাট বিতর্কের সৃষ্টি করেছিল। তবে শুধু একটি ছবি নয়, রঘু রাই কাজ করেছেন বিখ্যাত সব ব্যক্তিদের সঙ্গেও। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী থেকে শুরু করে চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়, শিবসেনা প্রতিষ্ঠাতা বাল ঠাকরে এবং দালাই লামার মতো বিশিষ্ট ব্যক্তিদের ছবি তুলে সুনাম অর্জন করেছিলেন রঘু রাই। তাঁর তোলা তাজমহলের ছবিও বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। এছাড়াও, মাদার টেরেসার ওপর তোলা তাঁর ছবি ব্যাপক প্রশংসা পেয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.