দ্বিতীয় দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হচ্ছে কলকাতায়
প্রথম দফার ভোট মোটামুটি শান্তিতে হয়েছে। এবার আরো বড়ো চ্যালেঞ্জ দ্বিতীয় দফা। এই ভোট আরো শান্তিতে করানোর জন্য কমিশন বদ্ধপরিকর। আগামী বুধবার রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোটাভুটি। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে কেন্দ্রীয় বাহিনীকে নিরাপত্তার দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন। মোট ২ হাজার ২৩১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। তার মধ্যে সবচেয়ে বেশি কলকাতায় বাহিনী মোতায়েন করা হয়েছে। সবচেয়ে কম আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোট পরিচালনার কাজ দেখভালে নিযুক্ত করা হবে ১৪২ জন জেনারেল অবজার্ভার। ৯৫ জন পুলিশ অবজার্ভার নিয়োগ করা হয়েছে।
এক নজরে দেখে নেওয়া যাক কোথায় কত বাহিনী-
কলকাতা: ২৭৩ কোম্পানি
পূর্ব বর্ধমান: ২৬০ কোম্পানি
হুগলি গ্রামীণ: ২৩৪ কোম্পানি
বারুইপুর পুলিশ জেলা: ১৬১ কোম্পানি
বারাকপুর পুলিশ কমিশনারেট: ১৬০ কোম্পানি
কৃষ্ণনগর পুলিশ জেলা: ১৫৮ কোম্পানি
হাওড়া গ্রামীণ: ১৪৭ কোম্পানি
ডায়মন্ড হারবার পুলিশ জেলা: ১৩৫ কোম্পানি
রানাঘাট পুলিশ জেলা: ১২৭ কোম্পানি
বসিরহাট পুলিশ জেলা: ১২৩ কোম্পানি
সুন্দরবন পুলিশ জেলা: ১১৩ কোম্পানি
বারাসত পুলিশ জেলা: ১১২ কোম্পানি
হাওড়া পুলিশ কমিশনারেট: ১১০ কোম্পানি
চন্দননগর পুলিশ কমিশনারেট: ৮৩ কোম্পানি
বনগাঁ পুলিশ জেলা: ৬২ কোম্পানি
বিধাননগর পুলিশ কমিশনারেট: ৫০ কোম্পানি
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট: ১৩ কোম্পানি
