Type Here to Get Search Results !

ধীরে ধীরে ভাইজান নিজেকে অন্যরূপ দিচ্ছেন

 বিনোদন 


ধীরে ধীরে ভাইজান নিজেকে অন্যরূপ দিচ্ছেন 



  ভাইজান মানেই সারা ভারতে একটা আবেগ। একটা লুকের জন্য সবাই মুখিয়ে থাকে। সেই ভাইজান এবার কিছুটা নতুন রূপে। বয়স যে কেবল একটা সংখ্যা মাত্র, তা আবারও প্রমাণ করলেন সলমন খান। আসন্ন ছবি ‘মাতৃভূমি’-র জন্য লাদাখের চরম প্রতিকূল পরিবেশে এক অবিশ্বাস্য শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক হাজার ফুট উঁচুতে, যেখানে অক্সিজেনের অভাবে সাধারণ মানুষের নিঃশ্বাস নিতেই কষ্ট হয়, সেখানে টানা ৪৫ দিন ধরে কঠোর পরিশ্রম করেছেন এই মেগাস্টার। ছবির ইউনিটের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, লাদাখের মতো দুর্গম এলাকায় পূর্ণাঙ্গ জিম সেটআপ নিয়ে যাওয়া ছিল প্রায় অসম্ভব। তাই সলমন বেছে নিয়েছিলেন ‘ক্যালিসথেনিক্স’—অর্থাৎ শরীরের ওজনকে ব্যবহার করে এক বিশেষ ধরণের ব্যায়াম। এই পদ্ধতিতে কোনও মেশিন ছাড়াই কেবল পুশ-আপ, স্কোয়াট, প্ল্যাঙ্ক আর পুল-আপের মাধ্যমে পেশিবহুল শরীর ধরে রেখেছেন তিনি। 


  হাড়কাঁপানো ঠান্ডার মধ্যে এই উচ্চতায় কার্ডিও এবং ওয়েট ট্রেনিং করা ছিল সলমনের জীবনের অন্যতম কঠিন চ্যালেঞ্জ। সবথেকে অবাক করার বিষয় হল, সলমন এই পরিশ্রম করেছেন বেশ কিছু শারীরিক চোট নিয়েই। সূত্রটি জানিয়েছে, “একাধিক ইনজুরি থাকা সত্ত্বেও সলমন যেভাবে নিজেকে নিংড়ে দিয়েছেন, তা অবিশ্বাস্য। এমন নিষ্ঠা আর প্যাশন কেবল সলমনের পক্ষেই দেখানো সম্ভব।” 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.