হঠাৎ আলিয়া হসপিটালে কেন? - কৌতূহল নাগরিক মহলে
বিদেশ থেকে ফিরেই আলিয়া ছুটলেন হাসপাতালে। স্বাভাবিক কারণেই সকলের কৌতূহল সেই দিকে। বলিউডে একের পর এক মন ভাল করা খবর৷ সম্প্রতি দ্বিতীয়বার মা হওয়ার সুখবর জানিয়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং৷ এবার কি আলিয়ার পালা? তা নিয়ে টিনসেল টাউনে চর্চা তুঙ্গে৷ সদ্যই অস্ট্রিয়ায় চতুর্থ বিবাহবার্ষিকী কাটিয়ে সবেমাত্র দেশে ফিরেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট৷ রোম্যান্টির সফরের একাধিক ছবি শেয়ার করেছেন নায়িকা৷ বিদেশে বিবাহবার্ষিকী কাটানোর পর দেশে ফিরেই মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালের বাইরে দেখা গেছে বলি অভিনেত্রী আলিয়া ভাটকে।
সাদা ধবধবে ঢিলেঢালা আনারকলি সালোয়ার কামিজে, এলোমেলো চুলে অভিনেত্রীকে দেখেই নেটপাড়ায় তীব্র গুঞ্জন শুরু হয়েছে৷ ইতিমধ্যেই গুঞ্জনে শোনা যাচ্ছে, রাহা-র কি তবে খেলার সঙ্গী আসতে চলেছে৷আলিয়া ভাট যখনই বাইরে বের হন,সাদামাটা পোশাকেই নজর কাড়েন৷ তীব্র গরমে এবারও তেমনটাই বেছে নিয়েছিলেন অভিনেত্রী৷ নো মেক আপ লুকে অভিনেত্রীর গ্লো ঠিকরে বেরচ্ছিল৷ ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে৷ দীপিকা ও রণবীরের দ্বিতীয় সন্তান আসার খবরের মধ্যেই আলিয়ার হাসপাতালে যাওয়া নিয়ে জোর জল্পনা চলছে৷ হাসপাতালের সামনে আলিয়াকে দেখেই নেটিজেনরা বলছেন, তবে কি দীপিকার পথেই হাঁটছেন আলিয়া? যদিও এই বিষয়ে কাপুর পরিবারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। আপাতত সুখবরের অপেক্ষায় ভক্তরা৷
