রবিবাসরীয় ছুটিতে জঙ্গল মহলে আজ চষে বেড়াবেন মোদী - মন্তেশ্বরে মমতা
আজ প্রচারে ঝড় তুলবেন মোদী ও মমতা। কেউ কাউকে 'সুচগ্র মেদিনী' ছাড়তে রাজী না। তাই এই তীব্র দাবদাহে তাঁরা ছুঁটেই চলেছেন। দুর্গাপুরের শহিদ ভগৎ সিং ক্রীড়াঙ্গন থেকে প্রথমে বাঁকুড়ার বড়জোড়ার জনসভায় যোগ দেবেন তিনি। অন্যদিকে ভোট প্রচারে ঝড় তুলছে তৃণমূলও। এদিন মন্তেশ্বরে জনসভা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। বর্ধমান শহরে রোড শো করছেন তিনি। হাতে মাত্র চার দিন, তারপরই রাজ্য জুড়ে প্রথম দফার ভোট। বিজেপির রবিবাসরীয় প্রচারে ঝড় তুলতে ঝাড়গ্রাম স্টেডিয়ামে মেগা জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে গোটা শহর জুড়েই কড়া নিরাপত্তা। দায়িত্বে রয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ বাহিনী (SPG), কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের বিশাল পুলিশবাহিনী। জঙ্গলমহল ও সংলগ্ন এলাকার মোট ৯ জন প্রার্থীর সমর্থনে আজ সুর চড়াবেন প্রধানমন্ত্রী।
ভোট প্রচারে ঝড় তুলছে তৃণমূলও। এদিন মন্তেশ্বরে জনসভা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। বর্ধমান শহরে রোড শো করবেন তিনি। সেখান থেকে কী বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছেন দলের কর্মী-সমর্থকেরা। শস্য়-গোলায় চাষিদের জন্য কোনও ঘোষণা থকবে কী? গোষ্ঠী-দ্বন্দ্ব মিটিয়ে দলকে এ সুতোয় বাঁধতেই বা কী বার্তা দেবেন? তাকিয়ে রাজনৈতিক মহলে। মমতার রোডশো মানেই সেখানে হাজার হাজার উৎসাহিত কর্মী নেতাদের জমায়েত।অন্যদিকে ভোট প্রচারে ঝড় তুলছে তৃণমূলও। এদিন মন্তেশ্বরে জনসভা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। বর্ধমান শহরে রোড শো করবেন তিনি। সেখান থেকে কী বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছেন দলের কর্মী-সমর্থকেরা। শস্য়-গোলায় চাষিদের জন্য কোনও ঘোষণা থকবে কী? গোষ্ঠী-দ্বন্দ্ব মিটিয়ে দলকে এ সুতোয় বাঁধতেই বা কী বার্তা দেবেন? তাকিয়ে রাজনৈতিক মহলে। অন্যদিকে বড়জোড়া বিধানসভার ফুলবেড়িয়ায় রয়েছে মোদীর জনসভা। এরপর পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বেলদায় জনসভা রয়েছে তাঁর। আদিবাসী উন্নয়নের প্রেক্ষিতে প্রথম দফার ভোটের আগে জঙ্গলমহলে দাঁড়িয়ে মোদী কী বার্তা দেন সেদিকে নজর গোটা বাংলার। তাকিয়ে আদিবাসী সমাজও।
