Type Here to Get Search Results !

এবার আকাশসীমা খুলে দেওয়ার অনুমতি দিলো ইরান

 আন্তর্জাতিক 


এবার আকাশসীমা খুলে দেওয়ার অনুমতি দিলো ইরান 



  দ্বিতীয় শান্তিবৈঠক চলাকালীন ইরান একটা বড়ো পদক্ষেপ নিয়ে ফেললো। যুদ্ধের জেরে প্রায় ২ মাস আকাশসীমা বন্ধ থাকার পর অবশেষে স্বাভাবিক হচ্ছে ইরানের বিমান পরিষেবা! সংবাদমাধ্যম সূত্রের খবর, আমেরিকার সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনায় বসার আগে অস্থায়ীভাবে বিমান চলাচল শুরু হয়েছে তেহরানে। ২৮ ফেব্রুয়ারির পর প্রথমবার তেহরান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাণিজ্যিক উড়ান যাত্রা করেছে বলে খবর। শুধু তাই নয়, চলতি সপ্তাহেই নিজেদের আকাশসীমা পুরোপুরি খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইরান। ইরানের সরকারি টেলিভিশনের তরফে জানানো হয়েছে, তেহরানে ইমাম খুমেনেই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইস্তানবুল, ওমানের রাজধানী মাস্কট ও সৌদি আরবের মদিনা শহরের উদ্দেশে বিমান রওনা দিয়েছে। 


  আন্তর্জাতিক উড়ানের নজরদারি সংস্থা ‘ফ্লাইট রাডার ২৪’-এর রিপোর্ট অনুযায়ী, শনিবার সকালে ইস্তানবুলের উদ্দেশে রওনা দিয়েছে অন্তত ৩টি বিমান। উল্লেখ্য, ৪০ দিনের সংঘাতের পর গত ৮ এপ্রিল ১৪ দিনের সংঘর্ষবিরতি ঘোষণা করে আমেরিকা। এরপর ২১ এপ্রিল ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির ঘোষণা করেন। এই ঘোষণার ৩ দিনের মাথায় আন্তর্জাতিক বিমানবন্দর চালু করল ইরান।উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে ইরানের সুপ্রিম লিডার-সহ একঝাঁক নেতৃত্বের মৃত্যু হয়েছে। তারপর প্রায় দেড়মাস ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলেছে। এরপর যুদ্ধবিরতির মাধ্যমে ১১ এপ্রিল আলোচনার বসে আমেরিকা ও ইরান। তবে সেই বৈঠকে শান্তির কোনও পথ খুঁজে পাওয়া যায়নি। এবার নজর দ্বিতীয় বৈঠকের দিকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.