আন্তর্জাতিক
দ্বিতীয় শান্তি বৈঠক তো হতে চলেছে - কিন্তু ইরান আমেরিকা একে অপরের মুখ দেখতে রাজী না
বাইরে একটা শান্তির জন্য পাকিস্তানে বসতে চলেছে শান্তি বৈঠক। কিন্তু একে অপরের মুখ দেখতে রাজী না। যতটা সম্ভব পাকিস্তানের মধ্যেস্থতায় কাজ শুরু হয়েছে। শুক্রবার ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি ইসলামাবাদে পৌঁছেছেন প্রতিনিধি দল সঙ্গে নিয়ে। ইরানের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, এবার সরাসরি কথা বলবে না দু’পক্ষ। পাকিস্তানই মধ্যস্থতা করবে। এবং তারাই উভয়পক্ষের মধ্যে সংযোগ রক্ষা করবে। এদিকে জানা যাচ্ছে, মার্কিন প্রতিনিধি দলেরও শিগগিরি পাকিস্তানে এসে পড়ার কথা রয়েছে। আমেরিকার তরফে স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের এখানে আসার কথা। উল্লেখ্য, কুশনার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে ইরানের সুপ্রিম লিডার-সহ একঝাঁক নেতৃত্বের মৃত্যু হয়েছে। তারপর প্রায় দেড়মাস ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলেছে। তারপর ৭ এপ্রিল দুই সপ্তাহের জন্য যুদ্ধ থামাতে রাজি হয়েছে দুই দেশ। এই সময়টার মধ্যে দুপক্ষ আলোচনার মাধ্যমে সমস্যা মেটাবে, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গত ১১ এপ্রিল ইসলামাবাদে শান্তি বৈঠকে বসে দুই দেশ। সেই বৈঠক ব্যর্থ হয়। এবার নজর দ্বিতীয় বৈঠকের দিকে। এবার কি জট খুলবে? আপাতত এটাই লাখ টাকার প্রশ্ন।
