Type Here to Get Search Results !

তেহেরানের বিরুদ্ধে আবার সুর চড়ালো ট্রাম্প

 তেহেরানের বিরুদ্ধে আবার সুর চড়ালো ট্রাম্প 



   বিশ্ববাসীর কাছে 'ট্রাম্প' মানুষটা একজন যুদ্ধবাজ মানুষ  হিসাবেই পরিচিত। তাই মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে ট্রাম্প আবার হুঙ্কার দিয়েছে। জানিয়ে দিলেন, আগামী বুধবারের মধ্যে যদি শান্তি চুক্তি না হয় তাহলে ফের তেহরানে বোমা ফেলবে মার্কিন বায়ুসেনা। যার অর্থ তিনি পরিষ্কার করে দিলেন, ফের মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজাতে চলেছে আমেরিকা। শুক্রবার মার্কিন বায়ুসেনার বিমানে অ্যারিজোনা থেকে ওয়াশিংটনে ফেরার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ট্রাম্প। তখনই তাঁকে বলতে শোনা যায়, ”সম্ভবত আমি এটাকে আর সম্প্রসারিত করতে চাইব না। এবং ইরানের বন্দর যেমন থমকেই আছে, তেমনই রাখা হবে। যদি সেটাই থাকে তাহলে আমরা বোমা ফেলা শুরু করব আবার।”


  ট্রাম্পের এই হুমকিতে স্তম্ভিত বিশ্ব। সকলেই ভাবছেন, যুদ্ধ বন্ধের একটা পরিস্থিতি তৈরী হচ্ছে এই অবস্থায় ট্রাম্পের এই হুঁশিয়ারি মোটেই কোনো শুভ বার্তা আনছে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.