ক্ষুব্ধ দেবাশিস কুমার বললেন, ভোটে তার মার্জিন এবার অনেকটা বাড়বে
ঠিক ভোটের আগে আবার তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই কারণেই এবারের টার্গেট ছিল তৃণমূল নেতা দেবাশিস কুমার। যদিয়ে তারা এক রকম ব্যর্থ হয়েই ফিরে যায়। শুক্রবার পশ্চিমবঙ্গে সক্রিয় ছিল আয়কর বিভাগ। তারা রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে সকাল থেকেই হানা দেয়। ৯ ঘণ্টা ধরে চলে তল্লাশি। এরপর সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন দেবাশিস। তিনি জানান, এই তল্লাশির জন্য আখেরে তাঁর জয়ের মার্জিন আরও বাড়বে। রাসবিহারী কেন্দ্রের মানুষ এর উত্তর দেবে। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের হাই প্রোফাইল প্রার্থী দেবাশিস কুমার। তিনি আসন্ন বিধানসভা ভোটে কলকাতার রাসবিহারী কেন্দ্রের প্রার্থী। আর তাঁর বাড়িতেই শুক্রবার হানা দেয় আইটি বিভাগ। রাসবিহারীতেই তাঁর শ্বশুরবাড়িতে সকাল ৫টা দিয়ে তল্লাশি চালান হয়। পাশাপাশি বালিগঞ্জে তাঁর কাউন্সিলর অফিসেও চলে তল্লাশি। প্রায় ৯ ঘণ্টা ধরে চলে রেড। তারপর সঙ্গে কিছু নথি, কয়েকটি ব্যাগ, সুটকেস এবং প্রিন্টার নিয়ে বেরিয়ে যান। আর তারপরই মুখ খোলেন দেবাশিস কুমার। তিনি জানান, যা হয়েছে তাতে তাঁর ভোটই বাড়বে।
তিনি সংবাদ মাধ্যমকে বলেন, 'রাসবিহারী কেন্দ্রের মানুষ এর উত্তর দেবে। যা নথি ছিল, সবই দেখান হয়েছে। এই ঘটনার পর মার্জিন আরও বাড়বে। ওরা বলুক কোন মামলা। আমি তারপর কাউন্টারে বলব।' পাশাপাশি দেবাশিসের দাবি, আইটি আধিকারিকেরা তাঁর সঙ্গে ভাল ব্যবহার করেছেন। তিনিও আধিকারিকদের সব প্রশ্নের উত্তর দিয়েছেন। মাথায় রাখতে হবে, শুক্রবার দেবাশিসের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নের প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতেও এদিন রেড চালায় আয়কর বিভাগ। সেখান থেকেও কিছু নথি বের করে নিয়ে যান তাঁরা।
