Type Here to Get Search Results !

জঙ্গিপুরের স্ট্রংরুমে সিসি ক্যামেরা কাজ করছে না - তীব্র ক্ষোভ সকলের

 জঙ্গিপুরের স্ট্রংরুমে সিসি ক্যামেরা কাজ করছে না - তীব্র ক্ষোভ সকলের 



  প্রথম দফায় ভোটের পরে এবার EVM রক্ষা করা একটা বিরাট কাজ। সেখানেই দেখা দিচ্ছে গাফিলতি। শনিবার ভোররাতে জঙ্গিপুরে উত্তেজনা। স্ট্রংরুমের সিসি ক্যামেরা দফায় দফায় বন্ধ হওয়ার অভিযোগ। খবর পেতেই ভোররাতে জঙ্গিপুর পলিটেকনিক কলেজে দলবল নিয়ে পৌঁছে যান সাগরদিঘির বিদায়ী বিধায়ক ও তৃণমূল প্রার্থী বায়রন বিশ্বাস। স্ট্রংরুমের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে শুরু হয় বাদানুবাদ। 


  ইতিমধ্যে কমিশন ও পুলিশের উচ্চপদস্ত অধিকারিকরা সেখানে পৌঁছেছে। সমস্ত বিষয়টা তারা খতিয়ে দেখছেন। ওখানে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.