Type Here to Get Search Results !

রাহুলের মর্মান্তিক মৃত্যু নিয়ে এবার মুখ খেললেন অরিন্দম শীল

 বিনোদন 


রাহুলের মর্মান্তিক মৃত্যু নিয়ে এবার মুখ খেললেন অরিন্দম শীল



  রহুল বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু সবাইকে নাড়া দিয়ে গেছে। কেউই কিছুতেই ঘটনাকে মেনে নিতে পারছেন না। তালসারিতে মর্মান্তিক ঘটনার ৭২ ঘণ্টায় পেরলেও ‘চুপ’ প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্স! একাধিক বিভ্রান্তিকর বিবৃতি, প্রোডাকশন ইউনিটের সদস্যদের বয়ানে অসঙ্গতির মাঝেই রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর দায় তাঁর উপরই চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আউটডোরে শুটিং করাকালীন একজন খ্যাতনামা অভিনেতার বেঘোরে প্রাণ চলে যাওয়ার এই দায় কার? দিন তিনেক ধরেই এমন প্রশ্নে সরগরম টালিগঞ্জ স্টুডিওপাড়া। শোক সামলে এবার রাহুলের মৃত্যুর বিচার চেয়ে বিস্ফোরক অরিন্দম শীল। খবর, বুধবার বেলা তিনটে নাগাদ গলফগ্রিন থানায় প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করার কথা প্রিয়াঙ্কা সরকারের। অন্যদিকে নোটিস পাঠানোর পাশাপাশি আইনি পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে আর্টিস্ট ফোরামও। 


  এমতাবস্থায় বাংলা সিনেইন্ডাস্ট্রির ৩৭ বছরের সদস্য হিসেবে বিচার চেয়ে গর্জে উঠলেন অরিন্দম শীল। এদিন সোশাল মিডিয়ায় বেশ কিছু ‘ইস্যু’ উত্থাপন করেছেন পরিচালক। যেখানে উল্লেখ, “রাহুলের এই মৃত্যুর কারণের অনেকটাই তাঁর উপর চাপিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে তার তীব্র প্রতিবাদ করছি। আমাদের বাবিন এর মৃত্যুর বিচার চাই।” অরিন্দম প্রশ্ন তুলেছেন, “সত্যি কোনও অনুমতি ছাড়া অন্য রাজ্যে গিয়ে শুটিং হচ্ছিল? কী করে প্রোডাকশন ম্যানেজার শুটিং করতে গেল বিনা অনুমতিতে? কার প্ররোচনায়? ফেডারেশন কি অবগত ছিল? জোয়ারের সময় কী করে শুট করার সিদ্ধান্ত নেওয়া হল? এই সিদ্ধান্ত কখনও কোনও অভিনেতার হতে পারে না। কে নিল এই সিদ্ধান্ত? প্রতিদিন যেখানে ২০-২২ মিনিটের ফুটেজ তুলতে হয় সিরিয়ালের ক্ষেত্রে, সেখানে কোনও অভিনেতার কথায় দৃশ্য বাড়ানো যায় না।” 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.