Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া



বেশ কয়েকদিন অনেকটা ঝড় বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কম ছিল। এবার তাপমাত্রা বৃদ্ধি পাওয়া শুরু করেছে। দুই বাংলাতেই এবার তাপমাত্রা অনেকটা বাড়বে।


  আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সোমবার অবদি দক্ষিণবঙ্গের কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি রয়েছে পারদ চড়ার সম্ভাবনা। আগামী পাঁচদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার কথা পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্র শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এরপর রবিবার, আগামী সোম, মঙ্গল ও বুধবার ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্য ঝড়বৃষ্টির সম্ভাবনা।


  অন্যদিকে উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সাথে সাথে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী সাতদিন বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। মূলত উপরের জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পঙও ভিজবে আগামী কয়েকদিনে। কোথাও কোথাও ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে উঠতে পারে কালবৈশাখী ঝড়।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.