Type Here to Get Search Results !

সাময়িকভাবে রুশ তেল কেনার ব্যাপারে ভারতের উপর নিষেধাজ্ঞা তুলে নিলো ট্রাম্প


সাময়িকভাবে রুশ তেল কেনার ব্যাপারে ভারতের উপর নিষেধাজ্ঞা তুলে নিলো ট্রাম্প 



 আজ ট্রাম্প নিজেই বড়ো অসহায়। ওর অবস্থা অনেকটা 'গাঁয়ে মানেনা আপনি মোড়ল' এর মত। বৃহস্পতিবার সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন মোদির সঙ্গে ফোনালাপ নিয়ে। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “মোদি আমার ভারতীয় বন্ধু। ওঁর সাথে আমার বেশ ভালোই কথা হয়েছে। তিনি দারুণ আছেন, ভালো কাজ করছেন। আমাদের ফোনালাপও বেশ ভালোই হয়েছে।” কী ইস্যুতে আলোচনা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে, সেই নিয়ে অবশ্য ট্রাম্প কিছু জানাননি। প্রসঙ্গত, গত মঙ্গলবার প্রায় ৪০ মিনিট ফোনে কথা বলেন দুই রাষ্ট্রপ্রধান। মোদি এক্স হ্যান্ডেলে জানান, দ্বিপাক্ষিক সহযোগিতা-সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি, হরমুজ প্রণালীকে উন্মুক্ত এবং সুরক্ষিত রাখা নিয়েও কথা হয়েছে।


  মনে রাখা দরকার, হরমুজ প্রণালী অবরুদ্ধ হলে ভারতের জ্বালানি সংকট তীব্র হবে। কারণ প্রয়োজনের প্রায় ৮৫ শতাংশ জ্বালানি আমদানি করে ভারত। সেটার বড় অংশ আসে হরমুজ প্রণালীর মাধ্যমে। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর সময়ে আমেরিকা ঘোষণা করেছিল, রুশ তেল কেনায় নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করা হল। প্রথমে ভারত, তারপর অন্য দেশগুলিকে রুশ তেল কেনার ‘অনুমতি’ দেয় আমেরিকা। পরিসংখ্যান বলছে, এই সময়ে বিপুল পরিমাণে রুশ তেল আমদানি করেছে ভারত। প্রায় ৩০ মিলিয়ান ব্যারেল রুশ তেল ভারতে এসেছে যুদ্ধ পরিস্থিতিতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.