Type Here to Get Search Results !

ট্রাম্পের দাবি উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট


ট্রাম্পের দাবি উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট 



  বৃহস্পতিবারই সারা বিশ্ব রিপোর্ট করেছিল যে, ট্রাম্প জানিয়েছে যে ইরান তাদের ইউরেনিয়াম হস্তান্তর করব। ২৪ ঘন্টা করলো না ইরানের প্রেসিডেন্ট জানিয়েছে এমন কোনো আলোচনাই হয় নো। ট্রাম্প দাবি করছেন। ইরান তা অস্বীকার করছে। গত ৬ সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে এটাই দেখা গিয়েছে বারবার। এই যেমন সম্প্রতি ট্রাম্প দাবি করেছেন, মজুত থাকা ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান। কিন্তু কোথায় কী, তেহরান দাবি করল এরকম কোনও চুক্তি হওয়ার সম্ভাবনা নেই। আর দুই দেশের মধ্যে ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে কোনও কথাও হয়নি। ট্রাম্প নাকি আবারও ‘মিথ্যে’ দাবি করেছে বলে জানিয়েছে ইরান। হোয়াইট হাউজ়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি হয়েছে। উভয় পক্ষের মধ্যেই একটি চুক্তি হয়েছে। যা ছয় সপ্তাহ ধরে চলা সংঘাতে ইতি টানতে পারে। 


  তিনি আরও দাবি করেছেন, সেই চুক্তি সম্পন্ন হতে খুব বেশি দেরি নেই। উল্লেখ্য, এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে সংঘাতের মূল লক্ষ্যই হল পারমাণবিক কর্মসূচি বন্ধ করা। তাই ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য বারবার ইরানকে চাপ দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর। মার্কিন প্রেসিডেন্টের ‘ইউরেনিয়াম হস্তান্তর’-এর দাবি ভিত্তিহীণ। এমনটাই বলছে ইরান। সেদেশের পার্লামেন্ট স্পিকার মহম্মদ বাঘের গালিবফের ঘনিষ্ঠ একটি সূত্র ট্রাম্পের দাবির সরাসরি বিরোধিতা করে বলেছে,”আমেরিকার কাছে কোনও ধরনের পারমাণবিক উপাদান হস্তান্তরের বিষয়ে আলোচনা হয়নি।” ইরানের আরও একটি সূত্র এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। একইসঙ্গে দাবিকে ‘মিথ্যা’ বলা হয়েছে। ওই সূত্রের দাবি, দুই দেশের মধ্যে আলোচনায় “কোনও বড় অগ্রগতি হয়নি।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.