Type Here to Get Search Results !

বিপুল জনজোয়ার সঙ্গে নিয়ে শনিবার নওশাদ সিদ্দিকী জমা দিলেন নমিনেশন

 বিপুল জনজোয়ার সঙ্গে নিয়ে শনিবার নওশাদ সিদ্দিকী জমা দিলেন নমিনেশন 



   সারা রাজ্যজুড়ে চলেছে নমিনেশন ফর্ম জমা দেওয়ার পালা। এক একজন প্রার্থী তাদের নিজস্ব ভাবনায় বিভিন্ন উৎসব আড়ম্বারের 

মধ্য দিয়েই করেন ভোট প্রচার।শনিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক ময়দানে নজরকাড়া শক্তি প্রদর্শন করলেন ভাঙড়ের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। ভাঙড় থেকে বারুইপুর পর্যন্ত দীর্ঘ শোভাযাত্রা করে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বারুইপুরের এসডিও অফিসে পৌঁছে মনোনয়নপত্র জমা দেন তিনি। মিছিল ঘিরে এলাকাজুড়ে ছিল উৎসবের আবহ, পাশাপাশি রাজনৈতিক উত্তেজনাও ছিল যথেষ্ট। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আত্মবিশ্বাসী সুরে নওশাদ সিদ্দিকী বলেন, “২০২১ সালে মানুষের ভোট নিয়ে আমরা বিধানসভায় গিয়েছি। গত পাঁচ বছর ধরে বিধানসভায় সক্রিয়ভাবে কাজ করেছি। আজ মানুষের সমর্থন আরও বেশি করে আমাদের দিকে আসছে। আমরা বিশ্বাস করি এবারও আমরা জয়ের সার্টিফিকেট নিয়ে ফিরব। 


   তিনি মনে করিয়ে দেন, ২০২১ সালের নির্বাচন ছিল অত্যন্ত কঠিন লড়াই। কিন্তু ২০২৬ সালের নির্বাচনে পরিস্থিতি অনেকটাই বদলেছে বলে দাবি তাঁর। তাঁর কথায়, “গতবার লড়াই ছিল টাফ। কিন্তু এবারের লড়াই তুলনামূলকভাবে সহজ হবে। কারণ বিরোধীরা এখন বিভক্ত। বিজেপি ও তৃণমূল এই দুই শক্তির মধ্যে যে আলাদা অবস্থান দেখানো হচ্ছে, বাস্তবে মানুষ বুঝে গেছে বিষয়টা। ভাঙড় অঞ্চলে আইএসএফের অবস্থান আরও মজবুত হয়েছে বলেও দাবি করেন তিনি। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উন্নয়নের পক্ষে একজোট হয়েছে বলে তাঁর দাবি। মুসলিম, খ্রিস্টান থেকে শুরু করে ওবিসি সব সম্প্রদায়ের মানুষ এখন বিকল্প শক্তির দিকে তাকিয়ে আছে বলেই মনে করছেন তিনি। মানুষ আর পুরনো প্রতিশ্রুতিতে ভরসা করছে না, তারা পরিবর্তন চায়। এ বারের নির্বাচনে ‘ডাবল মার্জিনে’ জয়ের আশাবাদী ব্যক্ত করেন আইএসএফ প্রার্থী। তাঁর মতে, মানুষের যে সাড়া পাচ্ছি, তাতে আমাদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। মাঠে-ময়দানে যে সমর্থন দেখছি, তাতে আমরা নিশ্চিত ফল আমাদের পক্ষেই যাবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.