Type Here to Get Search Results !

উত্তরবঙ্গে যোগী এ কি বললেন?

 উত্তরবঙ্গে যোগী এ কি বললেন?



  বহুদিন ধরেই তৃণমূলের একটা অভিযোগ ছিলো যে বিজেপি উত্তরবঙ্গের একটা অংশকে বিহারের মধ্যে ঢোকাতে চায়। যোগীর কথায় কি তেমনই কোনো ইঙ্গিত পাওয়া গেলো। 

এবার রাজ্যে নির্বাচনী প্রচারে এসে উত্তরবঙ্গকে উত্তর বিহার বলে উল্লেখ করে সেই বিতর্কই উসকে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। যোগীর এই মন্তব্যের ভিডিও এক্স হ্যান্ডলে শেয়ার করে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। তারা লিখেছে, “বাংলাকে আর এক বিহারে পরিণত করার বিজেপির পরিকল্পনা ফাঁস হয়ে গিয়েছে। বাংলার মাটি সইবে না, ইউপি-বিহার হইবে না!” চলতি মাসেই উত্তরবঙ্গে প্রচারে গিয়ে মমতা দাবি করেছিলেন, বিহার আর বাংলার কয়েকটি এলাকা নিয়ে আলাদ রাজ্য করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। এর আগে ধর্মতলায় এসআইআরের ধরনামঞ্চ থেকেও একই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এই আবহে উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে এসে উত্তরবঙ্গকে উত্তরবিহার বললেন যোগী আদিত্যনাথ। 


   তৃণমূলের দাবি, এই মন্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়ে গিয়েছে যে বিজেপি বাংলা ভাগের পরিকল্পনা করছে। এক্স হ্যান্ডলে তৃণমূল লেখে, “বিজেপি ‘পরিবর্তন’-এর প্রতিশ্রুতি দিচ্ছে, আর তারা ঠিক এই পরিবর্তনই করতে চাইছে । যখন তারা ‘পালটানো দরকার’ বলে চিৎকার করছে, তখন তাদের মনে এসবই চলছে। বাংলাকে আর এক বিহারে পরিণত করার পরিকল্পনা করছে তারা। যেখানে সশস্ত্র দুষ্কৃতীরা তাণ্ডব চালাবে, নারীদের শ্লীলতাহানি করে জনসমক্ষে ঘোরানো হবে, বুলডোজার দিয়ে দরীদ্র ও অসহায়দের পিষে ফেলা হবে, যুবকরা কাজের সন্ধানে দেশ ছাড়তে বাধ্য হবে এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়বে।” তৃণমূল আরও লেখে, “উত্তরবঙ্গকে উত্তরবিহার বলে উল্লেখ করে বিজেপির আসল পরিকল্পনা ফাঁস করে দিয়েছেন যোগী আদিত্যনাথ। এটি আমাদের ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, ঐতিহ্য এবং আমাদের সমগ্র জীবনযাত্রার উপর সরাসরি আঘাত। বাংলা ধ্বংস ও অবক্ষয়ের এই ‘পরিবর্তন’কে প্রত্যাখ্যান করবে।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.