Type Here to Get Search Results !

জোর করে আবাসনে ঢুকে প্রচার তাপসের - ক্ষুব্ধ তৃণমূল

 জোর করে আবাসনে ঢুকে প্রচার তাপসের - ক্ষুব্ধ তৃণমূল 



  আর সময় নেই। নির্বাচন একদম দুয়ারে। এই সময় অত নিয়ম কানুন মানতে রাজি না এক রকম ঘরের ছেলে মানিকতলার ঘরের ছেলে, বিজেপি প্রার্থী তাপস রায়। ফুলবাগান থানায তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন দু’টি আবাসনের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, অনুমতিতে না নিয়েই দলবল নিয়ে আবাসন চত্বরে ঢুকে প্রচার চালিয়েছেন তাপস রায়। অভিযোগ, আবাসনের রক্ষীদের বাধা মানেননি তিনি। বাধা দিলে নিরাপত্তারক্ষীদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। যদিও যাবতীয় অভিযোগই অস্বীকার করেছেন মানিক তলার বিজেপি প্রার্থী। কলকাতার ৩১ নম্বর ওয়ার্ডের একটি আবাসন কর্তৃপক্ষ থানায় জানিয়েছেন, বাইরের কেউ আচমকা আবাসনে ঢুকে যেতে পারেন না। কিন্তু মানিকতলার বিজেপি প্রার্থী তাঁদের আবাসনের নিয়ম ভেঙেছেন। কারও অনুমতি না নিয়েই ভোট প্রচার করতে আবাসনে ঢুকে পড়েছেন তিনি। নিরাপত্তারক্ষ্মীদের বাধা উপেক্ষা করেই তিনি আবাসনে ঢুকেছেন বলে অভিযোগ। 


  আরও একটি আবাসন কর্তৃপক্ষের দাবি, আবাসনে ঢুকে প্রচারে বাধা দিলে যে ভাষায় তিনি কথা বলেছেন, তা একজন জনপ্রতিনিধির থেকে কাম্য নয়। জোর করে আবাসনে ঢুকে ভোটপ্রচার ও শাসানি দেওয়ার অভিযোগও করা হয়েছে তাপস রায়ের বিরুদ্ধে। তাপস রায়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ওই দুই আবাসনের বাসিন্দাদের তরফে। ছাব্বিশের নির্বাচনী প্রচারে বেরিয়ে ভোটারদের মন পেতে প্রার্থীরা সাংসারিক কাজকর্ম সামলে দিয়েছেন। শুরু থেকে এমনই ছবি দেখতে অভ্যস্ত ছিল জনতা। কিন্তু উত্তর কলকাতার মানিকতলায় উলটপুরাণ। ভোটারদের মন জোগানো তো দূর, উলটে তাঁদের চটিয়ে দিলেন খোদ প্রার্থীই। ভোটের আগেই বিজেপি প্রার্থী তাপস রায়ের বিরুদ্ধে থানার দ্বারস্থ হলেন তাঁরই বিধানসভার কেন্দ্রের ভোটাররা। সূত্রের খবর, মানিকতলার তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডের কানেও গেছে বিষয়টি। যদিও এবিষয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, ৪ তারিখের ফল কী হবে, তো ভোটবাক্স খোলার পর মিলবে। 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.