মধ্যরাতে ভাটপাড়ায় ব্যাপক গন্ডগোল - গুলি লাগলো এক নিরাপত্তা কর্মীরা পায়ে
আবার খবরের শিরোনামে 'ভাটপারা'। মধ্যে মাত্র ২ দিন কিন্তু ভাটপাড়া শান্ত হচ্ছে না। ঘটনাসূত্রে জানা যায়, অর্জুন সিংয়ের ছেলে তথা ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিংয়ের বাড়ির সামনে মাঝরাতে চলল গুলি, বোমা। জখম হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। ওই সিআইএসএফ জওয়ান অর্জুনপুত্র পবন সিংয়ের নিরাপত্তারক্ষী। তিনি বর্তমানে ভর্তি হাসপাতালে। কে বা কারা গুলি চালাল, তা এখন স্পষ্ট নয়। ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন। ঘটনার সূত্রপাত রবিবার সন্ধ্যায়। জগদ্দলের আটচালা বাগানের তৃণমূল কর্মী বিট্টু মাহাতো দলীয় পতাকা ও ব্যানার লাগাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় বিজেপি কর্মী-সমর্থকরা তাঁকে মারধর করেন। রাতে জগদ্দল থানায় যান ‘আক্রান্ত’ তৃণমূল কর্মী।
অভিযোগ, সে খবর কানে যাওয়ামাত্রই অনুগামীদের নিয়ে থানায় পৌঁছন অর্জুন সিং। প্রথমে দু’পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। পরে শুরু হয় ধাক্কাধাক্কি। একসময় তা মারামারির আকার নেয়।রাত যত বাড়তে থাকে পরিস্থিতি যেন আরও বেগতিক হতে থাকে। থানার বাইরে শুরু হয় ইটবৃষ্টি। ভাটপাড়ার তৃণমূল প্রার্থীর দাবি, “আমাদের এক কর্মীকে মারধর করা হয়। অভিযোগ থানায় জানাতে গেলে অর্জুন সিং দাদাগিরি করেন। আমাদের উপর হামলা চালন। এতদিন জানতাম থানা সবচেয়ে বেশি নিরাপদ জায়গা। এখন জানলাম তার উলটো।” যদিও গেরুয়া শিবির এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, থানায় অভিযোগ জানাতে গিয়ে হামলার শিকার হয়েছেন। কিছুক্ষণ পর থানার কাছে পরিস্থিতি শান্ত হয়।
