Type Here to Get Search Results !

ডায়মন্ড হারবারের পুলিশ বিভাগের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলো কমিশন

 ডায়মন্ড হারবারের পুলিশ বিভাগের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলো কমিশন 



  এক ধাক্কায় ৫ জন পুলিশ আধিকারিককে সরিয়ে দিলো কমিশন। নির্বাচনী আচরণবিধি 

লঙ্ঘন ও পক্ষপাতিত্বের অভিযোগ তাদের বিরুদ্ধে। দ্বিতীয় দফা ভোটের আগে ফের কড়া কমিশন। এবার ২০২৬-এর নির্বাচনের সময় আচরণবিধির গুরুতর লঙ্ঘন ও পক্ষপাতিত্বের অভিযোগে ডায়মন্ড হারবার এলাকার অতিরিক্ত পুলিশ সুপার সহ পাঁচজন পুলিশ আধিকারিককে অবিলম্বে সাসপেন্ড করেছে কমিশন। সেই মর্মে মুখ্য সচিবকে চিঠি দিয়েছে তারা। তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রমাণ এসেছে কমিশনের কাছে। সেই প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে এই সব আধিকারিকদের বিরুদ্ধে। 


  সাসপেন্ড হওয়া আধিকারিকদের মধ্যে রয়েছেন ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই। তাঁর বিরুদ্ধে প্রমাণসহ একটি রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকে তাঁর ক্যাডার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে বলে খবর। তবে শুধু সন্দীর নন, এছাড়াও একাধিক পুলিশ অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন এসডিপিও সজল মণ্ডল, ডায়মন্ড হারবার থানার আইসি মৌসম চক্রবর্তী, ফলতা থানার আইসি অজয় বাগ ও উস্তি থানার আইসি শুভেচ্ছা বাগ। ইতিমধ্যেই ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ড: ঈশানী পালকে সতর্ক করে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধেও বড় অভিযোগ এনেছে কমিশন। তিনি নির্বাচনের মতো সংবেদনশীল পরিস্থিতিতে নিজের অধীনস্থ আধিকারিকদের মধ্যে শৃঙ্খলা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন বলে দাবি করা হয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.