Type Here to Get Search Results !

ইরানের মারে ধ্বংস মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি

 আন্তর্জাতিক 


ইরানের মারে ধ্বংস মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি 



  ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে ক্ষতির বহর সামাল দিতে ল্যাজে-গোবরে অবস্থা। কোমর ভাঙলেও লজ্জায় মুখে রা কাড়ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সামনে এসেছে এমনই এক রিপোর্ট। যেখানে দাবি করা হয়েছে, ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলিতে ক্ষয়ক্ষতির যে তথ্য প্রকাশ করা হয়েছে, বাস্তবে ক্ষতির পরিমাণ তার চেয়ে অনেক গুণ বেশি। মার্কিন আধিকারিকদের সূত্রকে উদ্ধৃত করে এনবিসি নিউজ দাবি করেছে, ইরানের হামলায় ক্ষয়ক্ষতির আসল তথ্য লুকনোর চেষ্টা করেছে ট্রাম্প প্রশাসন। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের ৭টি দেশে হামলা চালিয়েছে ইরান। এখানে থাকা মার্কিন ঘাঁটিগুলিকে তছনছ করা হয়েছে। 


  বহু ক্ষেত্রে দেখা গিয়েছে, শক্তিশালী মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইরানের এফ-৫ যুদ্ধবিমান ভিতরে ঢুকে হামলা চালিয়েছে। মার্কিন ঘাঁটির অস্ত্রাগার, কমান্ড সেন্টার, বিমান হ্যাঙ্গার এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা গুঁড়িয়ে গিয়েছে। এটাই শেষ নয়, রানওয়ে, রাডার সিস্টেম এমনকী বহু বিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে তা সারাই করতে কয়েকশো কোটি ডলার খরচ হবে আমেরিকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.