Type Here to Get Search Results !

বীরভূমে তৃণমূল নেতার হুমকিতে চমকে উঠেছে নাগরিক মহল

 বীরভূমে তৃণমূল নেতার হুমকিতে চমকে উঠেছে নাগরিক মহল 



  এ যেন একদম মধ্যযুগের সেই অন্ধকার রাত। নেই কোনো গণতন্ত্র। রাজনৈতিক নেতার বিশেষ করে রাজ্যের শাসক দলের এহেন মন্তব্য মানুষকে চমকে দিতে পারে। মঙ্গলবার 

লাভপুরের এক তৃণমূল নেতা বলছেন, অন্য কোথাও ভোট পড়লে কেটে পিস পিস করে দেওয়া হবে। ইতিমধ্যেই তাঁর হুমকি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা নিয়ে চাপানউতোর চলছে রাজনৈতিক বিতর্ক।ইতিমধ্যেই এ ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে বিজেপি। ঘটনা লাভপুর বিধানসভার অন্তর্গত দাঁড়কা অঞ্চলের সাউগ্রামের। অভিযোগ, তৃণমূল কংগ্রেস পাড়ার নেতা ডালিম শেখ একটি দলীয় গ্রাম্য বৈঠকের সময় গ্রামবাসীদের উদ্দেশ্যে এই হুমকি দেন। বিজেপি যে অভিযোগে করছে তাতে বলা হয়েছে, ডালিম নাকি বলেন যদি ভোট অন্য কোনও দলে পড়ে, তাহলে তার পরিণতি ভয়াবহ হবে। এমনকি ভোটদাতাদের তালিকা প্রকাশ করে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন বলে দাবি করা হয়েছে। 


   পাশাপাশি, শারীরিক ভাবে হেনস্থা করা হবে ববেও হুমকিও দেওয়া হয়েছে, অভিযোগ এমনটাই। যদি অন্য কোথাও ভোট পড়ে কেটে পিস পিস করে দেওয়া হবে। এমনই বক্তব্য উঠে এসেছে ভিডিয়োতে। তাতেই যেন একেবারে আগুন ঘি পড়েছে। তোপের পর তোপ দেগে চলেছে বিজেপি। তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন লাভপুর বিধানসভার বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা। সুর চড়াচ্ছেন শাসকদলের বিরুদ্ধে। এলাকার বিজেপি নেতারা আবার ক্ষোভ উগরে দিচ্ছে পুলিশের বিরুদ্ধে। দেবাশিস বলছেন, তৃণমূল নেতার এই কাণ্ডের কথা তো পুলিশকে জানিয়েছি। কিন্তু কোনও লাভ হচ্ছে না।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.