Type Here to Get Search Results !

পানিহাটিতে চরম বিক্ষোভের মুখে অভয়ার মা রত্না দেবনাথ

 পানিহাটিতে চরম বিক্ষোভের মুখে অভয়ার মা রত্না দেবনাথ



   এতদিন অভয়ার মা রত্না দেবনাথকে কিছুটা স্পেস দিলেও ভোটের সকালে তাকে সামান্য জমি ছাড়তে রাজী না তৃণমূল। তাঁর গাড়ির সামনে ওঠে গো ব্যাক স্লোগান। বুধবার সকালে পানিহাটি পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের আগরপাড়া নিউ আদর্শ নগর অঞ্চলে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। অভয়ার মায়ের অভিযোগ, তৃণমূলের লোকজন তাঁকে আটকাতে এই কাজ করছেন। বিক্ষোভকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। এই বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার সকালে ভোট দেন অভয়ার মা রত্না দেবনাথ। এদিনও তাঁর পরনের শাড়িতে ছিল বিশেষত্ব। সাদা শাড়ির কালো পাড়ে লেখা ছিল, ‘মেরুদণ্ড বিক্রি নেই।'


  ভোট দিয়ে বেরিয়েই তিনি বলেন, “আমরাই জিতব, আমরা বিচার পাব, মানুষ আমাদের ভোট দেবে।” অভয়ার বাবা বললেন, “মেয়ের মৃত্যুর সুবিচারের জন্য এই পথে হাটতে হবে এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু আমরা জিতবই।” ভোট দিয়ে পানিহাটি বিধানসভা এলাকায় ঘুরছিলেন তিনি। সেই সময় কয়েকজন তাঁর গাড়ি ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন। এ বিষয়ে রত্না দেবনাথ বলেন, “তৃণমূলের লোকজন ঝামেলা শুরু করেছে। আমার গাড়ি দেখে আমার উপর চড়াও হয়েছে। গাড়ি ঘেরাও করেছে। আমাকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। সবাইকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তা না হলে এলাকায় শান্তিপূর্ণ ভোট হবে না।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.