সকাল ১১টা পর্যন্ত রাজ্যে ভোটদানের হার ৩৯.৯৭ শতাংশ।
নির্বাচন কমিশন সূত্রে খবর সকাল ১১টা পর্যন্ত রাজ্যে ভোটদানের হার ৩৯.৯৭ শতাংশ - যা প্রথম দফা ভোটের সামান্য কম।
বিজেপির প্রতীকে সাদা টেপ!
শিরোনামে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্র। নজর কেড়েছে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ পর্যবেক্ষক তথা যোগীরাজ্যের 'সিংঘম' অজয়পাল শর্মার সংঘাত। এবার অভিযোগ, ফলতার ইভিএমে বিজেপির প্রতীকে সাদা টেপ লাগিয়ে দেওয়া হয়েছে। ফলে পুনর্নির্বাচনের দাবি তুলল বিজেপি। বিজেপি প্রতীকের উপর টেপ সাঁটিয়ে দেওয়া হয়েছে বলে মারাত্মক অভিযোগ ফলতা বিধানসভার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার। যা নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ভোট দিলেন বামনেতা সুজন চক্রবর্তী। ভোটদানের আগে তৃণমূল কর্মীদের সাথে খোস মেজাজে গল্প করেন তাঁদের ক্যাম্পে গিয়ে। অবাধ ও শান্তিপুর্ণ ভোটের দাবি জানান তিনি।
ভোটের দিন উত্তেজনা পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম বিধানসভায়। কেতুগ্রাম বিধানসভার বিরুরী গ্রামের ৩৫ নম্বর বুথ থেকে কিছুটা দূরেই উদ্ধার ছয়টি তাজা বোমা। বুথ থেকে স্বল্প দূরেই একটি ফাঁকা জায়গায় লাইলনের একটি ব্যাগের মধ্যেই রয়েছে তাজা বোমা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যাগের মধ্যে রয়েছে ছয়টি তাজা বোমা। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্র বাহিনী। যেখানে বোমা রয়েছে সেই জায়গাটিকে ঘিরে রাখা হয়েছে।
শুভেন্দু অধিকারীরে ফোন করলেন অমিত শাহ। সূত্রের খবর, ভবানীপুরের ভোট নিয়ে খবর নিয়েছেন তিনি। সকাল থেকে শান্তি পূর্ণ ভোট চলার মাঝে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়ের প্রাণগঞ্জ অঞ্চলের রঘুনাথপুর এলাকা। আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী কে ঘিরে জয় বাংলা শ্লোগান পাল্টা তৃণমূল কর্মীদের তাড়িয়ে নিয়ে গেলেন নওশাদ সিদ্দিকী।ঘটনা ঘিরে চরম উত্তেজনা ভাঙড়ের প্রাণগঞ্জ এলাকা।নওশাদের দাবি তৃণমূল কর্মীরা ভোট চুরি করতে এসেছিল। এই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
