Type Here to Get Search Results !

প্রয়াত অভিনেতা ইরফান খানের জীবনে এক আবেগঘন মুহুর্ত

 বিনোদন 


প্রয়াত অভিনেতা ইরফান খানের জীবনে এক আবেগঘন মুহুর্ত 



  প্রয়াত অভিনেতা ইরফান খান-এর ব্যক্তিগত জীবনের এক অজানা, আবেগঘন মুহূর্ত সামনে আনলেন তাঁর ছেলে বাবিল খান। সমাজমাধ্যমে শেয়ার করা একটি ছবির মাধ্যমে বাবা-মায়ের গভীর সম্পর্কের এক মানবিক দিক তুলে ধরেছেন তিনি। দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা-য় পড়াশোনার সময়ই আলাপ হয়েছিল ইরফান ও তাঁর স্ত্রী সুতপা শিকদার-এর। সেখান থেকেই শুরু প্রেম, পরে বিয়ে। এক সাক্ষাৎকারে সুতপা বলেছিলেন, ”আমাদের আলাপের সময় আমরা একে অপরের থেকে আলাদা জিনিস জানতাম। সেই অর্থে আমরা প্রথম থেকেই সমান ছিলাম।”


  ২০২০ সালের ২৯ এপ্রিল, মাত্র ৫৩ বছর বয়সে ক্যানসারের সঙ্গে লড়াই করে প্রয়াত হন ইরফান খান। মৃত্যুর আগে দীর্ঘদিন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেই কঠিন সময়েরই একটি মুহূর্ত তুলে ধরেছেন বাবিল। ছবিটি শেয়ার করে বাবিল লেখেন, ”বাবা তখন ভীষণ অসুস্থ। মা সারাক্ষণ তাঁর দেখাশোনা করছিলেন। সেই দৌড়ঝাঁপে মায়ের পায়ে কড়া পড়ে গিয়েছিল। কিন্তু বাবা তখনও মাথায় মোবাইল বেঁধে টর্চের আলোয় মায়ের পায়ের পরিচর্যা করতেন। এটাই ভালবাসা।” তারকা ইরফানের স্ত্রী হয়েও সুতপা শিকদার বরাবর থেকেছেন প্রচারের আলো থেকে দূরে। একাধিকবার তিনি জানিয়েছেন, ইরফানের তারকাখ্যাতি তাঁকে বিশেষ প্রভাবিত করেনি। বরং তাঁদের সম্পর্কের ভিত ছিল পারস্পরিক শ্রদ্ধা ও সমতা, যা এই কঠিন সময়েও স্পষ্ট হয়ে উঠেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.