মহিলা ভোটারকে হুমকি দিয়ে বিপাকে বিজেপি প্রার্থী কৌস্তভ
একেবারে নিয়ম মেনে কৌস্তভ এই অভিযোগ অস্বীকার করছেন। জানা যাচ্ছে, ভোট প্রচারে বের হয়ে কোন মহিলা ভোটারকে কৌস্তভ -কাকে ভোট দেবেন জানতে চান। সেই ভোটার তা বলতে অস্বীকার করলেই গন্ডগোলের সূত্রপাত।
আগামী ২৯ এপ্রিল ভোটবাক্সে মানুষ যোগ্য জবাব দেবেন বলেই আশাবাদী তৃণমূলের তারকা প্রার্থী রাজ চক্রবর্তী। এদিকে জানা যাচ্ছে, মহিলা ভোটার টিটাগড় থানায় অভিযোগ জানিয়েছেন। প্রায় প্রতিদিনই ভোটপ্রচারে বেরচ্ছেন কৌস্তভ বাগচী। শনিবারও ভোটপ্রচারে বেরিয়েছিলেন তিনি। নিজের বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার করছিলেন। এক মহিলার দাবি, বিজেপি প্রার্থী বাড়িতে পৌঁছে তাঁকে প্রশ্ন করেন এবার কাকে ভোটে দেবেন। তিনি নিজের পছন্দ অনুযায়ী তৃণমূলের কথা বলেন। তাতেই নাকি বেজায় চটেন বিজেপি প্রার্থী। হুমকি দিতে শুরু করেন।
আগামী ৪ মে, ভোটের ফলপ্রকাশের পর তাঁকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় বলেই অভিযোগ। আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা। সোজা টিটাগড় থানায় যান। বিজেপি প্রার্থী কৌস্তভের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন। যদিও বিজেপি প্রার্থী এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, “এসব একেবারে ভুয়ো অভিযোগ। আমি বাড়ি বাড়ি প্রচার করছিলাম। ওই মহিলার বাড়িও গিয়েছিলাম। তাঁকে বলেছিলাম আমাদের ভোট দিতে। উনি তৃণমূল সমর্থক বলেই বুঝতে পারি। আমাকে নানা প্রকল্পের কথা বলতে থাকেন। আমি বলেছি যাঁকে ইচ্ছা তাঁকেই ভোট দিন। তবে কেউ বাড়িতে আসলে, তাঁর সঙ্গে দুর্ব্যবহার করবেন না।”
