Type Here to Get Search Results !

আবহাওয়া খবর

 আবহাওয়া খবর



গরমে হাঁসফাঁফ করছে বাংলার মানুষ। হঠাৎ করেই বেশ গরম।সেভাবে কালবৈশাখী হচ্ছে না। 

যদিও হাওয়া অফিস জানিয়েছে, শনি এবং রবিবার আবহাওয়া বড় খেল দেখাতে পারে। এই দুই দিন ভিজতে পারে রাজ্যের একাধিক জেলা। পাশাপাশি ঝড়ও হতে পারে। কিন্তু সেই সঙ্গে রয়েছে শুষ্ক আবহাওয়ার সতর্কতাও। পাশাপাশি রবিবার থেকে বাড়তে পারে তাপমাত্রা।


  শনিবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হবে শুষ্ক আবহাওয়ার দাপট। যার ফলে গরম কিছুটা বাড়বে। কষ্ট হবে বেশি। তবে সেই কষ্ট কিছুটা কমিয়ে দিতে পারে ঝড়বৃষ্টি।আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের বেশ কিছু জেলায়। তার মধ্যে উল্লেখযোগ্য হল বীরভূম, নদিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান। এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা বাতাস বয়ে চলার সম্ভাবনাও রয়েছে। কলকাতায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও হতে পারে। তবে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে। যদিও আজ থেকেই বাড়বে অস্বস্তি। উইকএন্ডে গরম ও অস্বস্তি সইতে হবে গোটা দক্ষিণ বাংলাকে।  রবিবার থেকে কমে যাবে বৃষ্টির সম্ভাবনা। যদিও হালকা বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। এছাড়া এই দিন থেকেই দক্ষিণবঙ্গে বেড়ে যাবে তাপমাত্রা। পাশাপাশি অস্বস্তিকর গরমের একটা সম্ভাবনা রয়েছে। 


  অন্যদিকে উত্তরের অবস্থা এতটা খারাপ নয়। বরং আজও উত্তরের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত, দার্জিলিং, কার্শিয়াং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বইতে পারে ঝড়। গতিবেগ থাকতে পারে ঘণ্টা ৫০ কিমি। এমন আবহাওয়া রবিবার এবং সোমবারও চলবে। হবে বৃষ্টিপাত। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.