Type Here to Get Search Results !

বেশ কিছু স্বপ্ন আছে যা অন্যকে বলতে নেই, বললে ক্ষতি হয়

 স্বপ্নতত্ত্ব


  বেশ কিছু স্বপ্ন আছে যা অন্যকে বলতে নেই, বললে ক্ষতি হয় 



  ভারতীয় ধৰ্মীয় শাস্ত্রের একটি উল্লেখযোগ্য শাখা হলো - স্বপ্নশাস্ত্র। সেই স্বপ্নশাস্ত্র নিয়ে বেসব কিছু উল্লেখযোগ্য তত্ত্ব আছে। স্বপ্ন - কখনও তা আনন্দের, কখনও আবার আসন্ন বিপদের সাবধানবাণী। তবে মুশকিল হল, ভালো কোনও স্বপ্ন দেখলে উত্তেজনায় অনেকেই সবাইকে বলে ফেলেন। আর ঠিক এখানেই ঘটে বিপত্তি! শাস্ত্র মতে, বিশেষ কিছু স্বপ্নের কথা কাউকে জানালে তার শুভ প্রভাব এক নিমেষে ম্লান হয়ে যেতে পারে। 


  * স্বপ্নে যদি নিজেকে কোনও তীর্থস্থানে দেখেন, কিংবা কোনও দেব-দেবীর আশীর্বাদ পান, তবে বুঝবেন আপনার আধ্যাত্মিক উন্নতির সময় এসেছে। এই ধরনের স্বপ্ন জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়। তবে এই অভিজ্ঞতার কথা পাঁচকান করলেই তার আধ্যাত্মিক শক্তি কমে যায়। নিজের শুভ সময়কে অটুট রাখতে এই স্বপ্ন মনের মণিকোঠায় রাখাই শ্রেয়।


  * অরণ্য ঘন সবুজ বন, শান্ত নদী কিংবা পাহাড়ের স্বপ্ন দেখা অত্যন্ত শুভ। এর অর্থ হল আপনার জীবনে সুখ ও শান্তির আগমন ঘটছে। প্রবহমান নদী বা জলপ্রপাত সুসংবাদের প্রতীক। কিন্তু এই স্বপ্নের কথা অন্যকে বললে তার ইতিবাচক প্রভাব ধীরে ধীরে ফিকে হয়ে যেতে পারে।


  * মৃত্যু সংবাদ কি সত্যিই অশুভ? স্বপ্নে নিজের বা পরিচিত কারও মৃত্যু দেখলে সকলেই ভয়ে কুঁকড়ে যান। কিন্তু স্বপ্নতত্ত্ব বলছে উল্টো কথা। এটি আসলে কোনও সংকটের অবসান এবং নতুন সূচনার প্রতীক। আপনার জীবনে চলমান কোনও বড় সমস্যার ইতি ঘটতে চলেছে—এই বার্তাই দেয় মৃত্যু বিষয়ক স্বপ্ন। তবে এই স্বপ্নের কথা কাউকে বললে পরিবারে অহেতুক আতঙ্ক ছড়াতে পারে এবং স্বপ্নের শুভ ফলটি আর পাওয়া যায় না।


  * ধনসম্পদ ও লক্ষ্মীলাভ হঠাৎ স্বপ্নে দেখলেন প্রচুর টাকা পেয়েছেন বা গুপ্তধন হাতে এসেছে? কিংবা নতুন বাড়ি কিনছেন? এমন স্বপ্ন আপনার আর্থিক সচ্ছলতা বাড়ার ইঙ্গিত। তবে এই স্বপ্নের কথা প্রকাশ করলে আপনার সমৃদ্ধির পথে বাধা আসতে পারে। নিজের ভাগ্যকে সুরক্ষিত রাখতে চুপ থাকাই হবে আসল বুদ্ধিমানের কাজ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.