Type Here to Get Search Results !

সরকারি অফিসারদের চেয়ার সাদা তোয়ালেতে জড়ানো কেন?

 অফবিট  


    সরকারি অফিসারদের চেয়ার সাদা তোয়ালেতে জড়ানো কেন?



  আমরা সকলেই দেখেছি যে, যেকোনো সরকারি অফিসারের চেয়ার বেশ পরিষ্কার সাদা তোয়ালে দিয়ে ঢাকা থাকে। কখনো কখনো প্রশ্ন জাগে - কিন্তু কেন? সেই ব্রিটিশ আমল থেকেই প্রচলিত এই রীতি। সেই অর্থে কোনও ঘোষিত কারণ কিন্তু নেই। তবে ইতিহাসবিদ এবং অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকদের বক্তব্য থেকে উঠে আসে, তিনটি বিষয়- আবহাওয়া, স্বাস্থ্য সংক্রান্ত অভ্যাস, ঔপনিবেশিক মানসিকতা। আসলে ব্রিটিশ আমলে না ছিল শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র, না ছিল আধুনিক আসবাব। অফিসাররা গরম, ধুলের ভিতর দিয়ে অফিসে আসতেন। 


  গাড়, ট্রেন এমনকী ঘোড়ার পিঠে চেপেও। আর সেই কারণেই তোয়ালে তাঁদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে! একে তোয়ালে দিয়ে ঘর্মাক্ত মুখ, ঘাড় দিব্যি মুছে নেওয়া যায়। সাদা তোয়ালে সহজেই সেসব শুষে নিয়ে অফিসারটিকে শুকনো করে তুলত। তাছাড়া অনেকেই মাথায় প্রচুর তেল মাখতেন। সেক্ষেত্রেও তোয়ালে তেল চুকচুকে মাথা ও চেয়ারের মাঝে অন্তরায় হয়ে উঠে চেয়ারটিকে রক্ষা করে! কিন্তু যুগ বদলেছে। ইংরেজরা বিদায় নিলেও তাদের তৈরি করে দিয়ে যাওয়া আমলাতন্ত্র বদলায়নি। এমনকী, টেবিল থেকে ঘরের আকার, আসবাবের প্রকৃতি এসব দিয়েই বোঝায় সেই অফিসারের প্রতিপত্তি। আর এই সব কিছুর সঙ্গেই মিশে গিয়েছে সাদা তোয়ালেও! প্রাক্তন কূটনীতিক গুরদীপ সিং সপ্পল সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘ব্রিটিশরা চলে গিয়েছে, ঘোড়ারা চলে গিয়েছে, কিন্তু তোয়ালে রয়ে গিয়েছে।’ 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.