Type Here to Get Search Results !

রাহুলের মৃত্যুশোক নিয়েই প্রিয়াঙ্কা শুরু করলো ছবির কাজ

 বিনোদন 




  রাহুলকে হারানোর পর শোক নিয়েই কাজে ফিরলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সূত্রের খবর, শুক্রবার তিনি যোগ দিলেন শমীক রায়চৌধুরীর সিরিজ় ‘তারকাটা’র শ্যুটিংয়ে। এই সিরিজ় দিয়ে প্রযোজনায় হাতেখড়ি অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের। তাঁকে ঘিরেই সিরিজ়ের গল্প। প্রিয়াঙ্কা এই সিরিজ়ের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। বিক্রমের বিপরীতে দেখা যাবে তাঁকে। তিন দিনের মতো শ্যুটিং বাকি সিরিজ়ের। 


  গত ২৯ মার্চ ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে শ্যুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। কাজের মধ্যেই বেঘোরে প্রাণ গেল অভিনেতার৷ রাহুলের আকস্মিক মৃত্যুর পরই গর্জে উঠেছেন তারকারা৷ আউটডোরে শ্যুটিংয়ে একজন অভিনেতার বেঘোরে প্রাণ চলে যাওয়ার এই দায় কার? এমন প্রশ্নে সরগরম টালিগঞ্জের স্টুডিওপাড়া। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোক বিহ্ববল বাংলা। শুধু টলিপাড়াতেই নয়, বিজয়গড়ে অভিনেতার বাড়ির আশপাশেই নয়, সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় নেমে এসেছে শোকের ছায়া। অভিনয়ের পাশাপাশি 'সহজ কথা' পডকাস্টের মধ্যে দিয়ে মানুষের মনের কাছাকাছি পৌঁছে যাওয়া, বাংলার ঘরের ছেলে হয়ে ওঠা রাহুলের এমন আচমকা মৃত্যু যেন মেনে নিতেই পারছেন বা বাংলার মানুষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.