Type Here to Get Search Results !

পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে ভারতে তেল সংকট তৈরী হতে পারে - সেই ভয়ে যা করলেন এক ব্যক্তি

 অফবিট 


পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে ভারতে তেল সংকট তৈরী হতে পারে - সেই ভয়ে যা করলেন এক ব্যক্তি 



  কোনো বুদ্ধি দিয়ে একে বিশ্লেষণ করা যাবে না, শুধু হাসির খোরাক হিসেবেই গ্রহণ করতে হবে। ইরান যুদ্ধের জেরে অবরুদ্ধ বিশ্বের ‘তৈল ধমনী’ হরমুজ প্রণালী। এর জেরে জ্বালানিতে টান পড়ছে দেশে। অনেকে শঙ্কিত— বাড়তে পারে তেলের দাম, এমনকী ভবিষ্যতে তেল সরবরাহ বন্ধ হতে পারে। এই অবস্থায় পেট্রল পাম্পে তেল ভরতে গিয়ে অতিরিক্ত তেলের জন্য অভিনব কৌশল নিলেন এক ব্যক্তি। গাড়ির পিছনে উঠে ক্রমাগত লাফ দিলেন তিনি। এভাবে নাকি ৭ থেকে ৮ লিটার অতিরিক্ত তেল ভরা সম্ভব। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। নেটাগরিকরা কৌতুক করে বলছেন, বিপদে পড়লে মানুষের সৃজনশক্তি বাড়ে! পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে রান্নার গ্যাসে টান পড়ায় ইতিমধ্যে একাধিক নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। দেশজুড়ে এই আবহে ‘ডম লুকরে’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। জানা গিয়েছে, ঘটনাটি রাজস্থানের একটি পেট্রল পাম্পে ঘটেছে। 


  সেখানে দেখা গিয়েছে, পেট্রল পাম্পে তেল ভরানোর জন্য একটি গাড়ি দাঁড়িয়ে। পেট্রল পাম্পের এক কর্মী যখন ওই গাড়িতে তেল ভরতে শুরু করলেন, তখনই গাড়ির পিছনে উঠে পড়েন গাড়ির মালিক। এর পর তিনি জোরে জোরে লাফাতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা এমন কাণ্ডে অবাক হয়ে যান। কেন লাফাচ্ছিলেন গাড়ির মালিক? অদ্ভূত কাণ্ড করা গাড়ির মালিকের বক্তব্য, ‘‘এ রকম করলে গাড়িতে অতিরিক্ত ৭ থেকে ৮ লিটার তেল ভরানোর জায়গা পাওয়া যায়।’’

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.