Type Here to Get Search Results !

হানি সিংয়ের কনসার্টয়ে ব্যাপক গন্ডগোল

 বিনোদন 


হানি সিংয়ের কনসার্টয়ে ব্যাপক গন্ডগোল 



  হানি সিং মানেই যেন বিতর্ক। এবার আবার নতুন বিতর্ক। হানি সিংয়ের কনসার্ট যেন এক ঘটনাবহুল দিন। মুম্বইয়ে হানি সিংয়ের অনুষ্ঠানে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ব্যাপক গন্ডগোল এক মহিলা অনুরাগীর। অভিযোগ, ওই মহিলা নিরাপত্তারক্ষীদের গালিগালাজও করেন। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নিয়ে চলছে জোর চর্চা। এর মাঝেই হানি সিংয়ের কনসার্ট ঘিরে তৈরি হয়েছে আরও এক বড় বিতর্ক। অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করা হয়েছে। যেখানে অবৈধ লেজার লাইট ব্যবহার এবং ভিড় নিয়ন্ত্রণে গুরুতর ত্রুটির অভিযোগ উঠে এসেছে। গত ২৮ মার্চ এমএমআরডিএ গ্রাউন্ডসে অনুষ্ঠিত এই কনসার্ট নিয়ে পুলিশ জানিয়েছে, আয়োজকরা নিষিদ্ধ এলাকায় লেজার লাইট ব্যবহার করেছিলেন।


  অনুষ্ঠানস্থল একটি বিমানবন্দরের কাছাকাছি হওয়ায় সেখানে এমন আলো ব্যবহার করা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং নিয়মবিরুদ্ধ। এই ঘটনায় ‘তামান্নাজ ওয়ার্ল্ডওয়াইড’-এর প্রতিনিধি ইন্দ্রজিৎ সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কর্তৃপক্ষের মতে, বিমানবন্দরের আশেপাশে লেজার লাইট ব্যবহারে কঠোর বিধিনিষেধ রয়েছে। যদিও মুম্বই উচ্চ আদালত ২০২৪-এর সেপ্টেম্বরে জনসমক্ষে লেজার লাইট সম্পূর্ণ নিষিদ্ধ করার আবেদন খারিজ করেছিল। তবুও একটি বিষয় স্পষ্ট করেছিল যদি এই ধরনের আলো নিরাপত্তার ক্ষেত্রে বাধ সাধে তাহলে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিতে পারবে। হানি সিংয়ের কনসার্টের ক্ষেত্রে অনুষ্ঠানস্থলের অবস্থানের কারণে লেজার লাইট ব্যবহারে ঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.