Type Here to Get Search Results !

ইরানের সঙ্গে যুদ্ধ বিরতি আমেরিকার - ভয় পেলো ট্রাম্প

 আন্তর্জাতিক 


ইরানের সঙ্গে যুদ্ধ বিরতি আমেরিকার - ভয় পেলো ট্রাম্প 



  অবশেষে ট্রাম্প ভয় পেয়েছে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ১০ দফা শর্ত মেনে নিয়ে ইরানের সঙ্গে যুদ্ধবিরোধীতে রাজী হয়ে গেলো আমেরিকা। অবশেষে যুদ্ধবিরতি। প্রায় দেড় মাস ধরে মধ্যপ্রাচ্য পুড়ছিল যুদ্ধের গনগনে আঁচে। শেষপর্যন্ত সংঘর্ষবিরতিতে রাজি ইরান এবং আমেরিকা। যদিও এই যুদ্ধবিরতি আদৌ টিকবে কিনা জানা যাচ্ছে না। তবু, আপাতত যে যুদ্ধ থামার পরিস্থিতি তৈরি হল তাও অভাবনীয়ই। কেননা মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘একটা গোটা সভ্যতা’ ধ্বংসের দাবি ঘিরে চাঞ্চল্যের পারদ তুঙ্গে পৌঁছেছিল। বিশেষ করে যখন জানা যায়, পারমাণবিক অস্ত্রবাহী বি-৫২ মার্কিন মুলুক থেকে উড়ে গিয়েছে! অন্যদিকে ইরানও তৈরি ছিল মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ওড়াতে। শেষপর্যন্ত অপ্রত্যাশিত ভাবে পরিস্থিতি যুদ্ধবিরতির দিকে এগোল। আচমকাই। 


  আর এই যুদ্ধে শেষপর্যন্ত নত হলেন ডোনাল্ড ট্রাম্পই। তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। অথচ এমনটা তো হওয়ার কথা ছিল না। ইরানকে কার্যতই ক্ষতবিক্ষত করেছে আমেরিকা। মারা গিয়েছেন সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেই। পরবর্তী সুপ্রিম লিডার মোজতবাকে নিয়েও নানা আশঙ্কা পাক খাচ্ছে। এমতাবস্থায় কেন ট্রাম্পই পিছু হটলেন? হরমুজে নিয়ন্ত্রণ চেয়েও পেলেন না। ইরান পরিষ্কার করে দিয়েছে, যুদ্ধের আগে প্রণালী যে অবস্থায় ছিল তা আর কখনওই ফিরে আসবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.