আন্তর্জাতিক
ট্রাম্পের কাছে সংযুক্ত আরব আমিরশাহীর স্পষ্ট বার্তা - মার্কিন সেনাঘাঁটি বন্ধ করুন
ইরানের মারে নাজেহাল অবস্থা হয়, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, কাতার, কুয়েত এবং বাহরিনের মতো দেশগুলি। এই সমস্ত দেশের তেল ও গ্যাসের সমস্ত ঘাঁটি কার্যত তছনছ হয়ে গিয়েছে। সবকটি দেশেই রয়েছে আমেরিকার সেনাঘাঁটি। বিপুল সামরিক ক্ষমতা থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের এই দেশগুলিকে রক্ষা করতে পারেনি আমেরিকা। যার জেরেই আমেরিকার বিরুদ্ধে কড়া সুরে আবদুল্লা জানালেন, ‘সময় হয়েছে এখানকার সমস্ত মার্কিন সেনাঘাঁটি বন্ধ করার। এই ঘাঁটিগুলি সামরিক সম্পত্তি নয় বরং বোঝা হয়ে উঠেছে।’ এক্স হ্যান্ডেলে আমেরিকাকে দুষে আবদুল্লা লেখেন, ‘আমিরশাহীর নিরাপত্তার জন্য আমেরিকার কোনও প্রয়োজন নেই। ইরানের হামলার সময় এটা প্রমাণ হয়ে গিয়েছে যে আমরা যথেষ্ট ভালোভাবে আত্মরক্ষা করতে পারি। ফলে দেশের নিরাপত্তার জন্য আমাদের আর আমেরিকার উপর নির্ভরশীল থাকার দরকার নেই।’