আন্তর্জাতিক
আবার, আবার থমকে গেলো শান্তি বৈঠক। বৈঠকের কয়েক মুহুর্ত আগে ইরান জানিয়ে দিলো তারা শান্তি বৈঠকে থাকবে না। এবার দূরভাষে কথা বল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে এমনটাই জানা যাচ্ছে। কি কথা হল তাঁদের? সংবাদমাধ্যমের দাবি, আলোচনার সময় মুনির ইরান ও আমেরিকার মধ্যে শান্তি আলোচনার মধ্যস্থতা বিষয়ক কূটনৈতিক প্রয়াসে হরমুজ (Strait of Hormuz) অবরোধের প্রভাবের বিষয়টি তুলে ধরেন। এর জবাবে ট্রাম্প মুনিরকে জানান, এই ফোনালাপে যে পরামর্শ তাঁকে দেওয়া হল, তা তিনি বিবেচনা করে দেখবেন।
এদিকে সোমবার ভোরে ইরানের জাতীয় মিডিয়ার তরফে জানানো হয়, ‘ইসলামাবাদে দ্বিতীয় দফায় শান্তি বৈঠক হবে বলে যে খবর ছড়াচ্ছে, সেটা ভুল।’ আরও জানানো হয়, ‘শান্তি স্থাপনের নামে আমেরিকা মাত্রাতিরিক্ত দাবিদাওয়া চাপাচ্ছে ইরানের উপর। ওয়াশিংটনের তরফে এমন কিছু শর্ত রাখা হচ্ছে যেটা একেবার অযৌক্তিক এবং অবাস্তব। একই সঙ্গে শান্তি আলোচনার সময়ে বারবার নিজেদের অবস্থান বদল করেছে আমেরিকা। নিজেদের মতামত প্রকাশ করেও সেটা পালটে ফেলছে।’ ফলে যুদ্ধের স্থায়ী সমাপ্তি যে এখনও বিশ বাঁও জলে তা স্পষ্ট। মুনির ইরান ও আমেরিকার মধ্যে শান্তি আলোচনার মধ্যস্থতা বিষয়ক কূটনৈতিক প্রয়াসে হরমুজ অবরোধের প্রভাবের বিষয়টি তুলে ধরেন।