Type Here to Get Search Results !

সংগীতশিল্পী ইমন কি 'চটিচাটা'? - উত্তরে ইমন বললেন -'একদম'

 বিনোদন 




  এবার নিন্দুকদের কড়া জবাব দিলেন সঙ্গিতশিল্পী ইমন চক্রবর্তী। তৃণমূল কংগ্রেসের জন্য উন্নয়নের পাঁচালী গাওয়ার পর থেকে ‘চটিচাটা’ আক্রমণের মুখে প্রায়শই পড়েন ইমন চক্রবর্তী। বিধানসভা নির্বাচনের আগে জল্পনা ছিল, তিনি সবুজ শিবিরের হয়ে ভোটে লড়বেন। সেই সময়ে ইমনকে আক্রমণ করা হয়েছিল, তাঁর মায়ের মৃত্যুদিনে। এতে ভীষণই ক্ষুব্ধ হয়ে, সোশ্যাল মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন গায়িকা।তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে পরামর্শ দেন, কিছু আনসোশ্যাল নেটিজেনের নেগেটিভ মন্তব্যকে গুরুত্ব না দিয়ে, সমাজ মাধ্যমে আগের মতোই ফিরে আসতে। সমাজ মাধ্যমে তাঁর কাকুর সঙ্গে দারুণ সব মজার ভিডিয়ো নিয়মিত পোস্ট করেন ইমন। 


  এবার নববর্ষে এমনই একটা ভিডিয়ো পোস্ট করলেন গায়িকা। মাথায় ঘোমটা দিয়ে, একেবারে কাকুর পায়ে পড়ে ইমন তাঁকে নববর্ষের শুভেচ্ছা জানান। এতে ঘাবড়ে গিয়ে ইমনের সঙ্গে খুনসুটি করেন তাঁরা কাকু। তবে এমন একটা ভিডিয়োর নীচেও, এক নেটিজেন এসে লিখলেন, ‘চটিচাটার ফল’। এই কমেন্ট দেখার পর মোক্ষম জবাব দিলেন ইমন। ইমন সেখানে গিয়ে মন্তব্য করেছেন, ‘একদম’! আসলে ইমন বিদ্রুপের সুরে এমনটা বলেছেন। ইমন এমন মন্তব্য করার পর, নেটিজেনদের একাংশ নেগেটিভ মন্তব্য করার ক্ষেত্রে পিছপা হতে পারেন, তেমনটা মনে করছেন অনেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.