Type Here to Get Search Results !

বিশ্বাস যেখানে যুক্তির ঘাড়ে চেপে বসে সেখানেই ঘটে গন্ডগোল

 অফবিট 




  পরিবেশবিদেরা বার বার করে বলছেন, নদীতে কখনো দুধ মেশাবেন না। এতে নদীর জলের বাস্তুতন্ত্র নষ্ট হয়, মারা যায় অনেক জলজ প্রাণী। কিন্তু কে কার কথা শোনে! বিশ্বাস আর যুক্তির দ্বন্দ্ব ভারতে সুপ্রাচীন। নতুন করে বিতর্কের সূত্রেপাত সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও সূত্রে। সেখানে দেখা গিয়েছে, মধ্যপ্রদেশে নর্মদা তীরে সাধু ও ভক্তদের ভিড়। বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে নদীতে কয়েক হাজার লিটার দুধ ঢালা হচ্ছে। ভক্তদের দাবি, ১১ হাজার লিটার দুধ ঢেলে পুজো হয়েছে। এই ঘটনায় নদীদূষণ নিয়ে প্রশ্ন তুলছেন পরিবেশ কর্মীরা। জলে বিপুল পরিমাণ দুধ মেশায় নদীতে থাকা প্রাণীদের বিপদ হবে বলেই দাবি তাদের। অনেকে বলছেন, এ দেশের অসংখ্য শিশু অপুষ্টিতে ভোগে। কোনও কথাই শুনতে নারাজ বিশ্বাসীরা।


  একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, চৈত্র নবরাত্রির সময় সেহোর জেলার সাতদেব গ্রামের শ্রী দাদাজি দরবার পাতালেশ্বর মহাদেব মন্দিরের উদ্যোগে একটি বিরাট ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়। সেই ভিডিওই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। স্থানীয়রা জানিয়েছেন, ১৮ মার্চ থেকে ৭ এপ্রিল, টানা ২১ দিন ধরে চলে ধর্মীয় উৎসব। ১২১ জন ভক্ত শিব মহাপূরাণ ও দুর্গামন্ত্র পাঠ করেন। মহাযজ্ঞে ৪১ টন ঘি ব্যবহার হয়। ভাইরাল ভিডিওটিতে একটি বিশেষ আচার দেখা হয়েছে। যেখানে দেবতার প্রতি আনুষ্ঠানিক নিবেদনের অংশ হিসেবে নর্মদা নদীতে প্রায় ১১,০০০ লিটার দুধ ঢালা হয়েছে বলে দাবি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.