বাস্তুশাস্ত্র
নতুন বছর বেছে নিন বস্তুর বিধান অনুযায়ী আপনার জুতোর রঙ
বাস্তুশাস্ত্র বলে, জুতোর রঙ কিন্তু মানুষেরা জীবনের উপর যথেষ্ট প্রভাব ফেলে। নতুন বছর শুরু হয়েছে, তাই বেছে নিন আপনার জুতোর রঙ। কথায় বলে, মানুষের রুচি চেনা যায় তার পায়ের জুতো দেখে। কিন্তু শাস্ত্র বলছে, জুতো শুধু রুচি নয়, নিয়ন্ত্রণ করে আপনার ভাগ্যকেও। পায়ের সঙ্গে শনি ও রাহুর সম্পর্ক থাকায় ভুল পাদুকা বিপদ ডেকে আনতে পারে। বাস্তু মতে, সব সময় যে কোনও রঙের জুতো পরা ঠিক নয়। তবে কালো, বাদামি কিংবা সাদা রঙের জুতো পরা সবচেয়ে শুভ বলে গণ্য হয়। এই রংগুলো মনের স্থিরতা বাড়ায় এবং পজিটিভ এনার্জি ফিরিয়ে আনতে সাহায্য করে।
কালো জুতো অনেকেরই প্রিয়, তবে সাবধান! যদি আপনার কুষ্ঠীতে শনি গ্রহ দুর্বল থাকে, তবে ভুলেও কালো জুতো পরবেন না। এতে আপনার জীবনে অশুভ প্রভাব পড়তে পারে এবং উন্নতির পথ থমকে যেতে পারে। সবুজ রং হল বুধ গ্রহের প্রতীক—যা বুদ্ধি ও ব্যবসার কারক। পায়ে সবুজ রঙের জুতো বা চটি পরলে জন্মছকে বুধ দুর্বল হয়ে যেতে পারে। এর ফলে ব্যবসায় ক্ষতির সঙ্গে সঙ্গে কথা বলায় জড়তাও তৈরি হওয়ার আশঙ্কা থাকে। লাল রং মঙ্গলের প্রতীক। চরণে লাল জুতো ধারণ করলে মঙ্গল গ্রহ কুপিত হয় বলে মনে করেন বাস্তুবিদরা। এর ফল হতে পারে মারাত্মক—দাম্পত্য কলহ থেকে শুরু করে হঠাত্ কোনও বড় দুর্ঘটনা পর্যন্ত ঘটতে পারে। হলুদ হল দেবগুরু বৃহস্পতির রং। এই পবিত্র রং পায়ে রাখা শাস্ত্র মতে অত্যন্ত অশুভ। এতে আর্থিক অনটন ও পরিবারে অশান্তি দেখা দিতে পারে। তাই জুতোর মধ্যে হলুদের ছোঁয়া থাকলেও আজই সতর্ক হোন।
