Type Here to Get Search Results !

নিজের কেন্দ্রেই সভামঞ্চ ছেড়ে বিরক্ত মমতা বেরিয়ে গেলেন

 নিজের কেন্দ্রেই সভামঞ্চ ছেড়ে বিরক্ত মমতা বেরিয়ে গেলেন 



  বেরিয়ে যাবার আগে অবশ্য প্রতিবাদ জানিয়ে বলে গেলেন,"আমায় ক্ষমা করবেন। এর প্রতিবাদে আমায় ভোটটা দেবেন।” ঘটনা হলো, শনিবারও তিনি জনসভা করেছেন ভবানীপুর এলাকায়। সন্ধ্যের পর সেখানে জনসংযোগ করতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এক প্রেক্ষাগৃহে মমতার বৈঠক ছিল। সেখানে দলের কর্মী, সমর্থকদের পাশাপাশি ছিলেন টলিউডের একঝাঁক অভিনেতা। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে ওঠার কিছুক্ষণের মধ্যেই শোনা যায় মাইকের বিকট আওয়াজ। জানা যায়, সামনে বিজেপির সভা থেকে ওই মাইক বাজছে। 

এই আওয়াজ মমতার বক্তব্যে রীতিমতো বাধা হয়ে দাঁড়ায়। তাতে অত্যন্ত বিরক্ত হন তিনি। কিছুক্ষণ চুপ করে অপেক্ষার পর উপস্থিত জনতার কাছে দুঃখপ্রকাশ করে বলেন, ‘‘বিজেপি মাইক বাজিয়ে ডিস্টার্ব করছে। এভাবে মিটিং করা সম্ভব নয়। আমায় ক্ষমা করবেন। এর প্রতিবাদে আমায় ভোটটা দেবেন।” 


  এই প্রথম নয়, এর আগেও একাধিকবার তৃণমূলনেত্রীর প্রচারে বাধাদানের অভিযোগ উঠেছে কখনও নির্বাচন কমিশন, কখনও বিজেপির বিরুদ্ধে। একবার তো রোড শো-র অনুমতি না পেয়ে মমতা রাস্তার ধারে চা-চক্রে জনসংযোগ সেরেছিলেন। আর শনিবার বিজেপির মাইকের দাপটে তাঁর সভা পণ্ড হয়ে গেল। প্রচারের শেষবেলায় এতে ষড়যন্ত্র দেখছে শাসকদল।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.