Type Here to Get Search Results !

প্রাথমিক চিকিৎসাটা সারলেন মমতাই

 প্রাথমিক চিকিৎসাটা সারলেন মমতাই 



  মমতা মানে মমতাময়ী এমন একটা প্রচলিত ধারণা আছে তার ভক্তদের মধ্যে। তাই যেন আবার প্রমাণ হলো। শনিবার বেহালা পূর্বের প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেছেন তৃণমূল সুপ্রিমো। সেখানেই অসুস্থ হয়ে পড়েন এক ব্য়ক্তি। দ্রুত তৃণমূল নেত্রী নির্দেশ দেন তাঁকে নিজের গাড়ি করে হাসপাতালে পাঠাতে। এমনকী, তাঁর পালস  ও পরীক্ষা করেন তিনি। অনুমান করলেন ওই ব্যক্তির পালস লো রয়েছে। হয়ত গরমে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। শুক্রবার সন্ধ্যে নাগাদ সভা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ইস্যুতে বিজেপিকে বিঁধছিলেন তিনি। সেই সময় হঠাৎই বক্তব্য থামিয়ে দেন তৃণমূল সুপ্রিমো। দূরে দেখেন তাঁর বক্তব্য শুনতে আসা এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন। 


  সঙ্গে-সঙ্গে মমতা জানতে চান কী হয়েছে। জল পান করবেন কি না ওই ব্যক্তির থেকে জানতে চান তিনি। এরপর সঙ্গে-সঙ্গে তিনি বলেন, “আমার গাড়িটা ওঁকে দিচ্ছি…সেই গাড়িটা করে হাসপাতালে নিয়ে যাক। আমি অপেক্ষা করছি। ওঁকে গাড়ি করে বের না করা পর্যন্ত আমি বক্তব্য শুরু করব না।” এরপর নিজেই মমতা বন্দ্যোপাধ্যায় ওই ব্যক্তির কাছে পৌঁছে যান। তারপর তাঁর পালস চেক করতে শুরু করেন। সেই পালস দেখে মুখ‍্যমন্ত্রী বলেন, প্রেশার কমে গিয়েছে। এরপর এসএসকেএণ হাসপাতালে পাঠিয়ে দেন তিনি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.