Type Here to Get Search Results !

বারাকপুরে উত্তেজনা বেড়েই চলেছে - ভোটের দিন যে কি হবে তা ভেবে চিন্তিত নাগরিক মহল

 বারাকপুরে উত্তেজনা বেড়েই চলেছে - ভোটের দিন যে কি হবে তা ভেবে চিন্তিত নাগরিক মহল 



  আবারও বারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীকে দেখে তৃণমূল কর্মীদের শ্লোগান - 'গো ব্যাক' ও 'জয় বাংলা'। এই নিয়েই বৃহস্পতিবার সন্ধ্যায় রীতিমত হাতাহাতি হয়ে গেলো বারাকপুরের বড় পোল এলাকায়। জানা যাচ্ছে, এদিন সন্ধ্যায় ব্যারাকপুর বড় পোল এলাকা দিয়ে বিজেপির যুব মোর্চার একটি মশাল মিছিল যাচ্ছিল। অভিযোগ, মিছিলটি যখন বড় পোল মোড় পার করছিল, তখন সেখানে থাকা একদল তৃণমূল কর্মী আচমকা ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। পাল্টা স্লোগান দেন বিজেপি কর্মীরাও। এই স্লোগান-পাল্টা স্লোগানকে ঘিরেই সংঘাতের সূত্রপাত। যদিও এরই মধ্যে পরিস্থিতি কিছুটা থিতু হলেও, মিছিলে বিজেপির হেভিওয়েট নেতা কৌস্তভ বাগচি পৌঁছানো মাত্রই নতুন করে অশান্তি শুরু হয়। কৌস্তভকে লক্ষ্য করে ফের তৃণমূল কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন।


  তখন ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরাও। মুহূর্তের মধ্যে রাজপথ রণক্ষেত্রের চেহারা নেয়। দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতি শুরু হয়ে যায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় টিটাগড় থানার পুলিশ। দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তবে শুরুতে রীতিমতো বেগ পান পুলিশ কর্মীরা। বেশ কিছুক্ষণ উত্তেজনার পর পুলিশি হস্তক্ষেপে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। এভাবে জোর করে এলাকায় উত্তেজনা তৈরী করে চলেছে তৃণমূল ও বিজেপি - না দেখে খুবই সন্ত্রস্ত সাধারণ মানুষ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.