Type Here to Get Search Results !

তাই তো তিনি সোশ্যাল মিডিয়ায় বিশ্বের অন্যতম পরিচিত মুখ



  হ্যাঁ, তিনি মানে এখানে 'নরেন্দ্র মোদী'। সোশ্যাল মিডিয়ায় তাঁর খ্যাতি বিশ্বজোড়া। এবার আবার তাই প্রমাণ হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর  ‘ঝালমুড়ি ব্রেক’ ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সোমবার, ২০ এপ্রিল পর্যন্ত সেই ভিডিও দেখে ফেলেছেন ১০ কোটিরও বেশি মানুষ! নির্বাচনী প্রচারের মাঝে প্রধানমন্ত্রীর সাধারণ এই মুহূর্তই এখন বড় খবর। রবিবার পশ্চিমবঙ্গ সফরে ব্যস্ত সূচির মাঝেই হঠাৎ কনভয় থামান প্রধানমন্ত্রী। ঝাড়গ্রামে রাস্তার ধারের একটি দোকানে দাঁড়িয়ে ঝালমুড়ি খান। সেই ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মোদী। আর সেখান থেকেই ভাইরাল হওয়ার শুরু। একদিনের মধ্যেই ভিডিওর ভিউ পৌঁছে যায় কোটির ঘরে। সোমবার তা ছাড়িয়ে যায় ১০০ মিলিয়ন।


  ভিডিয়োতে দেখা যায়, সাধারণ ক্রেতার মতোই দোকানদারকে ডেকে বলছেন, 'ভাই, আমাকে একটু ঝালমুড়ি খাওয়াও।'  দোকানদারের সঙ্গে কথা বলেন, দাম জিজ্ঞেস করেন। এমনকি নিজের হাতে টাকা দিতে চান। দোকানদার প্রথমে নিতে না চাইলেও, জোর করেই দাম দেন প্রধানমন্ত্রী। এই সাধারণ আচরণই মন কেড়েছে বহু মানুষের। মুড়ি, কাঁচালঙ্কা, সরষের তেল, মশলা মিশিয়ে ঝালমুড়ি বানিয়ে দেন দোকানদার। ভিডিওতে দেখা যাচ্ছে, আশেপাশে থাকা সমর্থকদের সঙ্গেও সেই ঝালমুড়ি ভাগ করে নিচ্ছেন। প্রধানমন্ত্রী নিজের পোস্টে লেখেন, 'ব্যস্ত প্রচারের মাঝে ঝাড়গ্রামে দারুণ ঝালমুড়ির স্বাদ নিলাম।' এই সাধারণ মুহূর্তই এখন বড় রাজনৈতিক প্রচারের অংশ হয়ে উঠেছে। অনেকেই বলছেন, ভোটের আগে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতেই এই ধরনের পদক্ষেপ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.