Type Here to Get Search Results !

প্রতি পদে পদে তাকে বাধা দেওয়া হচ্ছে - খড়দা থেকে মমতা



  মমতা বন্দ্যোপাধ্যায় আগেও এই অভিযোগ করেছেন যে বিজেপি ও কেন্দ্রীয়সরকার তাকে প্রচারে বার বার বাধা দিয়েছে। এবারও সেই অভিযোগ। তিনি বলেন, 'আমি বেরিয়েছি অনেকক্ষণ। রানওয়েতে আমাকে আধ ঘণ্টা আটকে রাখল। ঘুরিয়ে ঘুরিয়ে সব প্লেন নামাল। কালকে হেমন্ত সোরেনের প্লেনও ৪০ মিনিট আটকে রেখে দিয়েছিল। এরা আমাদের সঙ্গে এরকমই ব্যবহার করছে।' খড়দহ বিধানসভার সূর্যসেন নগর খেলার মাঠের জনসভায় এমনটাই অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, বিজেপির লোকজন এয়ারপোর্ট কন্ট্রোল করেছে। সেই সব লোকেরা চান না তিনি ঠিক সময়ে সভায় পৌঁছন। তাই এয়ারপোর্টে অহেতুক দেরি করান হচ্ছে। এই প্রসঙ্গে তিনি বলেন, 'এয়ারপোর্টে আপনি গেলেন তো বিজেপির লোকগুলো ওখানে বসে রয়েছে। লোকের অ্যাক্সিডেন্ট হলে দেখে না। আর যত আমাদের দেরি করতে পারে, ততই করে যায়।' 


  মোদীর ঝালমুড়ি খাওয়া নিয়ে কটাক্ষ - রবিবার ঝাড়গ্রামে ঝালমুড়ি খেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই ঘটনাকেও কটাক্ষ করতে ছাড়েননি মমতা। তাঁর দাবি, মোদী ১০ টাকার লোক নন। পকেটে ১০ পুরে এনেছেন প্ল্যান করে। প্রধানমন্ত্রীর নিরপত্তাবাহিনীই ঝালমুড়ি তৈরি দিয়েছে। সবটাই প্ল্যান করা।এর পাশাপাশি মোদীকে মাছ, মাংস ইস্যুতেও কটাক্ষ করলেন মমতা। তিনি দাবি করেন, বিজেপি রাজ্যে মাছ, মাংস, ডিম খাওয়া বন্ধ। বাঙালিদের উপর আক্রমণ করছে। এই প্রসঙ্গে নিজের উদাহরণ দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান নিরামিষ খেতে ভালোবাসেন। সব উৎসব মানেন। ইদ, ছটপুজো,  বড়দিনে যান। তাঁর কাছে সব ধর্মই সমান।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.